জেলা-উপজেলায় ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালুর উদ্যোগ
মেধা ও যোগ্যতার ভিত্তিতে একটি বৈষম্যহীন কর্মসংস্থান ব্যবস্থা গড়ে তুলতে সরকার প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু র্মাহূমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘করবো কাজ, গড়বো দেশ’ নীতির ভিত্তিতে বিভিন্ন খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। ধারাবাহিকভাবে দেশের অর্থনীতির সার্বিক সংস্কারের মাধ্যমে খাত ও অঞ্চলভিত্তিক অর্থনীতিকে চাঙ্গা করে এবং শিল্পে-বাণিজ্যে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করে তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তিনি বলেন, আমাদের সরকারের অঙ্গীকার হলো দেশব্যাপী ব্যাপক নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, যার মাধ্যমে প্রতিটি পরিবারে সচ্ছলতা ও স্বনির্ভরতা নিশ্চিত হবে। সরকারি ও বেসরকারি উভয় খাতের সমন্বিত প্রচেষ্টায় এই লক্ষ্যমাত্রা অর্জনে আমরা সফলকাম হবো। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, এখানে নিবন্ধিত প্রার্থীদের মেধা ও দক্ষতার ভিত
মেধা ও যোগ্যতার ভিত্তিতে একটি বৈষম্যহীন কর্মসংস্থান ব্যবস্থা গড়ে তুলতে সরকার প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু র্মাহূমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘করবো কাজ, গড়বো দেশ’ নীতির ভিত্তিতে বিভিন্ন খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। ধারাবাহিকভাবে দেশের অর্থনীতির সার্বিক সংস্কারের মাধ্যমে খাত ও অঞ্চলভিত্তিক অর্থনীতিকে চাঙ্গা করে এবং শিল্পে-বাণিজ্যে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করে তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
তিনি বলেন, আমাদের সরকারের অঙ্গীকার হলো দেশব্যাপী ব্যাপক নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, যার মাধ্যমে প্রতিটি পরিবারে সচ্ছলতা ও স্বনির্ভরতা নিশ্চিত হবে। সরকারি ও বেসরকারি উভয় খাতের সমন্বিত প্রচেষ্টায় এই লক্ষ্যমাত্রা অর্জনে আমরা সফলকাম হবো।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, এখানে নিবন্ধিত প্রার্থীদের মেধা ও দক্ষতার ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্যপদে নিয়োগ দিতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। যাদের দক্ষতার ঘাটতি রয়েছে, উপযুক্ত দক্ষতা অর্জনের জন্য তাদেরকে যথাযথ প্রশিক্ষণ কেন্দ্ৰসমূহে প্রেরণের ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে এরই মধ্যে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা ও নীতিমালা প্রণয়ন কার্যক্রম শুরু হয়েছে।
এনএস/কেএসআর
What's Your Reaction?