জেলের জালে ২৫ কেজির কাতলা, প্রায় অর্ধলাখ টাকায় বিক্রি
রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২৫ কেজি ওজনের এক কাতলা মাছ। মাছটি নিলামে বিক্রি হয়েছে প্রায় অর্ধলাখ টাকায়। বিশাল আকৃতির এ মাছটি দেখতে দৌলতদিয়া ফেরিঘাটে ভিড় জমায় উৎসুক মানুষ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে মাছটি আনা হয়। জেলে ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে জাফরগঞ্জ এলাকার জেলে শ্রাবন্ত হালদার ও তার সহযোগীরা দৌলতদিয়া ৫ ও ৬ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। ভোররাতে জাল টেনে নৌকায় তুলে কাতলাটি দেখতে পান। সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাজারের রেজাউল মণ্ডলের আড়তে আনা হয়। বড় মাছটি এক নজর দেখতে অনেক উৎসুক ব্যবসায়ী ও লোকজন ভিড় করেন। পরে উন্মুক্ত নিলামে ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে মোট ৪৫ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন। পরবর্তীতে তিনি প্রতি কেজিতে ১০০ টাকা লাভ ধরে মাছটি ৪৮ হাজার ৪৫০ টাকায় ঢাকার গুলশানের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, লাভের আশায় মাছটি কিনেছিলাম। পদ্মার বড় মাছের চাহিদা অনেক। তাই একটু বেশি দামে কিনলে
রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২৫ কেজি ওজনের এক কাতলা মাছ। মাছটি নিলামে বিক্রি হয়েছে প্রায় অর্ধলাখ টাকায়। বিশাল আকৃতির এ মাছটি দেখতে দৌলতদিয়া ফেরিঘাটে ভিড় জমায় উৎসুক মানুষ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে মাছটি আনা হয়।
জেলে ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে জাফরগঞ্জ এলাকার জেলে শ্রাবন্ত হালদার ও তার সহযোগীরা দৌলতদিয়া ৫ ও ৬ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। ভোররাতে জাল টেনে নৌকায় তুলে কাতলাটি দেখতে পান। সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাজারের রেজাউল মণ্ডলের আড়তে আনা হয়।
বড় মাছটি এক নজর দেখতে অনেক উৎসুক ব্যবসায়ী ও লোকজন ভিড় করেন। পরে উন্মুক্ত নিলামে ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে মোট ৪৫ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন। পরবর্তীতে তিনি প্রতি কেজিতে ১০০ টাকা লাভ ধরে মাছটি ৪৮ হাজার ৪৫০ টাকায় ঢাকার গুলশানের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।
ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, লাভের আশায় মাছটি কিনেছিলাম। পদ্মার বড় মাছের চাহিদা অনেক। তাই একটু বেশি দামে কিনলেও শেষ পর্যন্ত ভালো দাম পেয়েছি।
স্থানীয়দের মতে, পদ্মা নদীতে এমন বড় মাছ ধরা পড়া এখন তুলনামূলক বেড়েছে, যা জেলে ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।
গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ইলিশ আহরণে মৌসুমি নিষেধাজ্ঞা থাকায় বর্তমানে নদীর বড় মাছগুলো বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে। ফলে কাতল, রুই, বোয়াল ও বাগাড়সহ বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। স্থায়ীভাবে অভয়াশ্রম গড়ে তোলা গেলে ভবিষ্যতে আরও বেশি বড় মাছ পাওয়া সম্ভব।
What's Your Reaction?