জোবায়েদ হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১৩ সেপ্টেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা মো. জোবায়েদ হোসেন হত্যা মামলার বিচার প্রক্রিয়া এক ধাপ এগোলো। অভিযোগপত্র গ্রহণের পর মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী ১৩ সেপ্টেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। আরও পড়ুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিল-স্বাক্ষর জালিয়াতি, ৬ জনের রিমান্ড তিনি জানান, অভিযোগপত্র গ্রহণের পর বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিন আদালতে মামলার বাদী ও নিহত জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত উপস্থিত ছিলেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। বাদীপক্ষের আইনজীবী ইশতিয়াক হোসেন জিপু বলেন, বুধবার মামলাটির অভিযোগপত্র নথিভুক্ত করার দিন ছিল।অভিযোগপত্রের বিরুদ্ধে বাদীপক্ষ কোনো নারাজি না দেওয়ায় আদালত তা গ্রহণ

জোবায়েদ হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১৩ সেপ্টেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা মো. জোবায়েদ হোসেন হত্যা মামলার বিচার প্রক্রিয়া এক ধাপ এগোলো। অভিযোগপত্র গ্রহণের পর মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলির নির্দেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে আগামী ১৩ সেপ্টেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এ আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযোগপত্র গ্রহণের পর বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন আদালতে মামলার বাদী ও নিহত জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত উপস্থিত ছিলেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

বাদীপক্ষের আইনজীবী ইশতিয়াক হোসেন জিপু বলেন, বুধবার মামলাটির অভিযোগপত্র নথিভুক্ত করার দিন ছিল।অভিযোগপত্রের বিরুদ্ধে বাদীপক্ষ কোনো নারাজি না দেওয়ায় আদালত তা গ্রহণ করে দ্রুত বিচারের স্বার্থে মামলাটি দায়রা আদালতে বদলির নির্দেশ দিয়েছেন। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার সম্পন্ন করার প্রত্যাশা করছেন তারা।

মামলার নথি ও অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। গত বছরের ১৯ অক্টোবর পুরান ঢাকার আরমানিটোলার ১৫ নম্বর নূরবক্স লেনের ‘রৌশান ভিলা’ নামের একটি বাসায় ছাত্রীকে পড়াতে গিয়ে তিনি হত্যাকাণ্ডের শিকার হন।

পরদিন নিহতের বড় ভাই এনায়েত হোসেন সৈকত বাদী হয়ে বংশাল থানায় হত্যা মামলা করেন। প্রায় নয় মাস তদন্ত শেষে গত ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন আদালতে অভিযোগপত্র জমা দেন।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, হত্যাকাণ্ডটি আকস্মিক কোনো ঘটনার ফল ছিল না। প্রায় এক মাস ধরে পরিকল্পনা, জোবায়েদের ওপর নজরদারি, ঘটনাস্থল রেকি এবং সুযোগের অপেক্ষার পর হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তদন্তে প্রেমের সম্পর্কের জটিলতা এবং অন্তরঙ্গ ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার আশঙ্কাকে হত্যার পেছনের মূল কারণ হিসেবে তুলে ধরা হয়েছে।

মামলায় অভিযুক্ত তিনজন হলেন- ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা (১৯), তার প্রেমিক মাহির রহমান (১৯) এবং মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লান (২১)। তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, মাহির ছিলেন হত্যাকাণ্ডের মূল হামলাকারী, বর্ষা পরিকল্পনায় ভূমিকা রাখেন এবং আয়লান সহযোগী হিসেবে যুক্ত ছিলেন।

তিন আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন। আগামী ১৩ সেপ্টেম্বর দায়রা আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এমডিএএ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow