জ্বালানি সংকটে বন্ধ গ্রীন লাইন-৩, ঈদযাত্রায় ভোগান্তিতে যাত্রীরা
জ্বালানি সংকটের কারণে ঈদের আগে ঢাকা–ইলিশা–ঢাকা রুটে চলাচলকারী যাত্রীবাহী নৌযান এমভি গ্রীন লাইন–৩–এর নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়া সাপেক্ষে ১৫ মার্চ রোববার থেকে এমভি গ্রীন লাইন-৩ যাত্রা শুরু করবে। এমতাবস্থায় বিপাকে পড়েছেন এ রুটের যাত্রীরা। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে গ্রীন লাইনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য জ্বালানি সংকটের কারণে আজ শুক্রবার নির্ধারিত যাত্রা বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। একই কারণে আগামীকাল শনিবারও (১৪ মার্চ) নৌযানটি ঢাকা থেকে ছেড়ে যাবে না। গ্রীন লাইন ওয়াটার ওয়েজ লিমিটেড জানিয়েছে, জ্বালানি অপ্রাপ্যতার কারণেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ মার্চ থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে ইনশাআল্লাহ আগামী ১৫ মার্চ সকাল ৮টা ৩০ মিনিটে
জ্বালানি সংকটের কারণে ঈদের আগে ঢাকা–ইলিশা–ঢাকা রুটে চলাচলকারী যাত্রীবাহী নৌযান এমভি গ্রীন লাইন–৩–এর নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়া সাপেক্ষে ১৫ মার্চ রোববার থেকে এমভি গ্রীন লাইন-৩ যাত্রা শুরু করবে। এমতাবস্থায় বিপাকে পড়েছেন এ রুটের যাত্রীরা।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে গ্রীন লাইনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য জ্বালানি সংকটের কারণে আজ শুক্রবার নির্ধারিত যাত্রা বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। একই কারণে আগামীকাল শনিবারও (১৪ মার্চ) নৌযানটি ঢাকা থেকে ছেড়ে যাবে না।
গ্রীন লাইন ওয়াটার ওয়েজ লিমিটেড জানিয়েছে, জ্বালানি অপ্রাপ্যতার কারণেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ মার্চ থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক হলে ইনশাআল্লাহ আগামী ১৫ মার্চ সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে এমভি গ্রীন লাইন–৩ যাত্রা শুরু করবে।
ঈদকে সামনে রেখে যাত্রীদের যাতায়াত বেড়ে যাওয়ার সময়ে এই যাত্রা বাতিলের ঘোষণায় অনেক যাত্রী বিপাকে পড়েছেন বলে জানা গেছে।
What's Your Reaction?