জ্যাবস’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাবেক শিক্ষার্থীদের সংগঠন জ্যাবস’র নতুন কার্যনির্বাহী কমিটি সম্প্রতি ঘোষণা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ পরিচালক প্রফেসর ড. আইরিন আখতার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ প্রথম ব্যাচের শিক্ষার্থী এবং এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিওও মো. কামরুল হাসানকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। ২২তম ব্যাচের শিক্ষার্থী মাশাহেদ হাসান সিমান্তা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। সাদিয়া শারমিনকে সহ-সভাপতি এবং সাগর হাসনাতকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়েছে।  এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইউনিলিভারের চ্যানেল ম্যানেজার তাসফিয়া জিন্নাত, আইবিএ-জাবির শিক্ষক পলাশ সাহা এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্র্যান্ড মার্কেটিং স্পেশালিস্ট খালিদ হোসেন। নবগঠিত এই কমিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি জ্ঞান বিনিময় ও পেশাগত উন্নয়নে ভূমিকা রাখবে।

জ্যাবস’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাবেক শিক্ষার্থীদের সংগঠন জ্যাবস’র নতুন কার্যনির্বাহী কমিটি সম্প্রতি ঘোষণা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ পরিচালক প্রফেসর ড. আইরিন আখতার।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ প্রথম ব্যাচের শিক্ষার্থী এবং এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিওও মো. কামরুল হাসানকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। ২২তম ব্যাচের শিক্ষার্থী মাশাহেদ হাসান সিমান্তা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। সাদিয়া শারমিনকে সহ-সভাপতি এবং সাগর হাসনাতকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়েছে। 

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইউনিলিভারের চ্যানেল ম্যানেজার তাসফিয়া জিন্নাত, আইবিএ-জাবির শিক্ষক পলাশ সাহা এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্র্যান্ড মার্কেটিং স্পেশালিস্ট খালিদ হোসেন।

নবগঠিত এই কমিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি জ্ঞান বিনিময় ও পেশাগত উন্নয়নে ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow