জয়পুরহাট কলেজে অধ্যক্ষের কক্ষে হামলা, ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি মিছিল
জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষের অফিস কক্ষে হামলা ও ভাংচুরের ঘটনার প্রতিবাদে রবিবার (১৬ আগস্ট) দুপুরে একে অপরকে দোষারোপ করে কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামি ছাত্র শিবির পাল্টা পাল্টি মিছিল করেছে। এসময় কলেজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কলেজ কর্তৃপক্ষের নিকট একটি স্মারকলিপি দিয়েছে ইসলামি ছাত্র শিবির। কলেজ অধ্যক্ষ প্রফেসর একেএম শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার থেকে কলেজ মাঠে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এ বিষয় নিয়ে কথা বলার জন্য শনিবার (১৫ আগস্ট) বিকালে একদল ছাত্র হঠাৎ করে বহিরাগত সহ অফিস কক্ষে ঢুকে পরে। পরিস্থিতি অস্বাভাবিক মনে হওয়ায় অফিস থেকে বের হয়ে গেলে পরে কক্ষ ভাংচুর করা হয় বলে অভিযোগ করেন তিনি। ফুটবল খেলায় দাওয়াত দেওয়া হয়নি এমন অভিযোগ করেন হামলাকারীরা বলেও জানান তিনি। এ ঘটনায় তাৎক্ষণিক ভাবে শিক্ষক পরিষদ একটি সভা করলেও সিদ্ধান্ত জানা যায়নি। তবে, ভাংচুরের ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানান, জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী। এদিকে, রবিবার (১৬ আগস্ট) দুপুরে জয়পুরহাট সরকারি কলে
জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষের অফিস কক্ষে হামলা ও ভাংচুরের ঘটনার প্রতিবাদে রবিবার (১৬ আগস্ট) দুপুরে একে অপরকে দোষারোপ করে কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামি ছাত্র শিবির পাল্টা পাল্টি মিছিল করেছে। এসময় কলেজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কলেজ কর্তৃপক্ষের নিকট একটি স্মারকলিপি দিয়েছে ইসলামি ছাত্র শিবির।
কলেজ অধ্যক্ষ প্রফেসর একেএম শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার থেকে কলেজ মাঠে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এ বিষয় নিয়ে কথা বলার জন্য শনিবার (১৫ আগস্ট) বিকালে একদল ছাত্র হঠাৎ করে বহিরাগত সহ অফিস কক্ষে ঢুকে পরে।
পরিস্থিতি অস্বাভাবিক মনে হওয়ায় অফিস থেকে বের হয়ে গেলে পরে কক্ষ ভাংচুর করা হয় বলে অভিযোগ করেন তিনি। ফুটবল খেলায় দাওয়াত দেওয়া হয়নি এমন অভিযোগ করেন হামলাকারীরা বলেও জানান তিনি। এ ঘটনায় তাৎক্ষণিক ভাবে শিক্ষক পরিষদ একটি সভা করলেও সিদ্ধান্ত জানা যায়নি। তবে, ভাংচুরের ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানান, জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।
এদিকে, রবিবার (১৬ আগস্ট) দুপুরে জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষের অফিস কক্ষে হামলা ও ভাংচুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় ইসলামি ছাত্র শিবিরকে দায়ী করে মিছিল করেছে কলেজ শাখা ছাত্রদল। অপরদিকে, হামলার ঘটনায় ছাত্রদলকে দায়ী করে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করে ইসলামি ছাত্র শিবির। স্মারকলিপিতে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্তকরণ এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। উল্লেখ্য, অফিস কক্ষে হামলা ও ভাংচুরের ঘটনায় একে অপরকে দোষারোপ করে ছাত্র দল ও শিবির পাল্টা পাল্টি মিছিল করলেও কোন ছাত্র সংগঠন জড়িত এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলতে চাননি কলেজ অধ্যক্ষ প্রফেসর একেএম শফিকুল ইসলাম।
অপরদিকে, ফুটবল খেলা আয়োজক কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ইমরুল কায়েস অফিসিয়াল কাজে ঢাকাতে অবস্থান করছেন। তিনি বলেন, ঘটনা শুনেছেন এবং কারা এ ঘটনার সাথে জড়িত তাদের সনাক্তকরণে কাজ চলছে বলে মন্তব্য করেন তিনি।
What's Your Reaction?