জয়পুরহাটে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

নানা কর্মসূচির আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাট জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) 'জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬' উদযাপন করা হয়।এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এখানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন জয়পুরহাট সরকারি গণগ্রন্থাগারের ইনচার্জ মো. শাহীন আলম। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) তুহিন রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলার আব্দুর রশীদ তালুকদার স্মৃতি গণপাঠাগারের উপদেষ্টা মো. সামিউল হক সায়িম, বিজ্ঞান ও প্রযুক্তি বি.এম মহিলা কলেজের সহকারী অধ্যাপক সুফিয়া সুলতানা, বঙ্গশ্রী পাঠাগারের সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জয়পুরহাট সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোসা. নুরজাহান মেধা প্রমুখ। পরে বিভিন্ন প্র

জয়পুরহাটে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

নানা কর্মসূচির আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাট জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) 'জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬' উদযাপন করা হয়।

এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এখানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন জয়পুরহাট সরকারি গণগ্রন্থাগারের ইনচার্জ মো. শাহীন আলম। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) তুহিন রেজা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলার আব্দুর রশীদ তালুকদার স্মৃতি গণপাঠাগারের উপদেষ্টা মো. সামিউল হক সায়িম, বিজ্ঞান ও প্রযুক্তি বি.এম মহিলা কলেজের সহকারী অধ্যাপক সুফিয়া সুলতানা, বঙ্গশ্রী পাঠাগারের সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জয়পুরহাট সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোসা. নুরজাহান মেধা প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow