জয়পুরহাটে ডিবি'র অভিযান ৫শ পিচ ট্যাপেন্টাডলসহ আটক ১

জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার এলাকায় শনিবার রাত সাড়ে ৯ টায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৫শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সুরুজ আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক আব্দুল্লাহ আল নোমান জানান, জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের মোড়ের বাজার নামক স্থানে মের্সাস কুলছুম অটোজ এর সামনে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে সুরুজ আলী (৩৪) নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে স্থানীয় চেঁচড়া গ্রামের ছমদ্দিনের ছেলে। তার নিকট থেকে ৫০০ পিচ আমদানি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সুরুজ আলীর বিরুদ্ধে পাচঁবিবি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

জয়পুরহাটে ডিবি'র অভিযান ৫শ পিচ ট্যাপেন্টাডলসহ আটক ১

জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার এলাকায় শনিবার রাত সাড়ে ৯ টায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৫শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সুরুজ আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক আব্দুল্লাহ আল নোমান জানান, জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের মোড়ের বাজার নামক স্থানে মের্সাস কুলছুম অটোজ এর সামনে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে সুরুজ আলী (৩৪) নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে স্থানীয় চেঁচড়া গ্রামের ছমদ্দিনের ছেলে।

তার নিকট থেকে ৫০০ পিচ আমদানি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সুরুজ আলীর বিরুদ্ধে পাচঁবিবি থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow