জয়পুরহাটে ফিলিং স্টেশন ও মোটরসাইকেল চালকদের জরিমানা

জয়পুরহাট জেলার জামালগঞ্জ এলাকায় বুধবার (৮ এপ্রিল) দুপুরে একটি ফিলিং স্টেশনে অবৈধ তেল মজুদ রাখা এবং পাকারমাথা এলাকায় চারটি মোটরসাইকেল চালককে ট্রাফিক বিধি না মানায় মোট ১২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে জয়পুরহাট সদর উপজেলার মেসার্স জামালগঞ্জ ফিলিং স্টেশনে অবৈধ তেল মজুদ রাখার বিষয়ে অভিযান চালান। এ সময় অবৈধভাবে তেল মজুত রাখার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী মেসার্স জামালগঞ্জ ফিলিং স্টেশনের মালিক মো. আজিজুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়াও ট্রাফিক আইন অমান্য করায় সড়ক পরিবহন আইন ২০১৯ এর ৯২/৭২/৮৬ ধারায় মোটরসাইকেল চালক মুশফিক (১৯) কে এক হাজার টাকা, মো. ইমরান (৩২) কে এক হাজার টাকা, মো. শহিদুল ইসলাম (৩৯) কে ৫০০ টাকা এবং সিয়াম হায়দার (২০) কে ২০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।র‍্যাব জয়পুরহাট ক্যাম্পের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম তানভীর উল আলম।তিনি জানান, বেপরোয়া মোটরসাইকেল চালানো নিয়ন্ত্রণ করার জন্য জয়পুর

জয়পুরহাটে ফিলিং স্টেশন ও মোটরসাইকেল চালকদের জরিমানা

জয়পুরহাট জেলার জামালগঞ্জ এলাকায় বুধবার (৮ এপ্রিল) দুপুরে একটি ফিলিং স্টেশনে অবৈধ তেল মজুদ রাখা এবং পাকারমাথা এলাকায় চারটি মোটরসাইকেল চালককে ট্রাফিক বিধি না মানায় মোট ১২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে জয়পুরহাট সদর উপজেলার মেসার্স জামালগঞ্জ ফিলিং স্টেশনে অবৈধ তেল মজুদ রাখার বিষয়ে অভিযান চালান। এ সময় অবৈধভাবে তেল মজুত রাখার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী মেসার্স জামালগঞ্জ ফিলিং স্টেশনের মালিক মো. আজিজুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ট্রাফিক আইন অমান্য করায় সড়ক পরিবহন আইন ২০১৯ এর ৯২/৭২/৮৬ ধারায় মোটরসাইকেল চালক মুশফিক (১৯) কে এক হাজার টাকা, মো. ইমরান (৩২) কে এক হাজার টাকা, মো. শহিদুল ইসলাম (৩৯) কে ৫০০ টাকা এবং সিয়াম হায়দার (২০) কে ২০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাব জয়পুরহাট ক্যাম্পের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম তানভীর উল আলম।

তিনি জানান, বেপরোয়া মোটরসাইকেল চালানো নিয়ন্ত্রণ করার জন্য জয়পুরহাট সদর উপজেলার পাকারমাথা নামক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং জরিমানা আদায় করা হয়। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow