জয়পুরহাটে বিজিবির অভিযান, মাদকসহ ২ নারী আটক

জয়পুরহাটের পাঁচবিবির কড়িয়া সীমান্ত এলাকা থেকে ৯৮ বোতল ভারতীয় স্কাফ সিরাপ সহ ২ নারী মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, আটককৃতরা হলেন পাঁচবিবি উপজেলার বাগজানা ইউপির আটাপাড়ার টিপু সুলতানের স্ত্রী পল্লবী বেগম (২২) ও জয়পুরহাট সদরের ইসলাম নগর মহল্লার বাপ্পীর স্ত্রী সোনিয়া আক্তার (২২)। কড়িয়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার বিশ্বজিৎ রায় জানান, বৃহস্পতিবার উপজেলার পাড়ইল সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে উক্ত মাদক সহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়েরসহ পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়েছে বলেও জানান, বিশ্বজিৎ রায়।

জয়পুরহাটে বিজিবির অভিযান, মাদকসহ ২ নারী আটক

জয়পুরহাটের পাঁচবিবির কড়িয়া সীমান্ত এলাকা থেকে ৯৮ বোতল ভারতীয় স্কাফ সিরাপ সহ ২ নারী মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

বিজিবি জানায়, আটককৃতরা হলেন পাঁচবিবি উপজেলার বাগজানা ইউপির আটাপাড়ার টিপু সুলতানের স্ত্রী পল্লবী বেগম (২২) ও জয়পুরহাট সদরের ইসলাম নগর মহল্লার বাপ্পীর স্ত্রী সোনিয়া আক্তার (২২)।

কড়িয়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার বিশ্বজিৎ রায় জানান, বৃহস্পতিবার উপজেলার পাড়ইল সীমান্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে উক্ত মাদক সহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়েরসহ পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়েছে বলেও জানান, বিশ্বজিৎ রায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow