জয়পুরহাটে রেড ক্রিসেন্টের হিটওয়েভ এন্টিসিপেশন অ্যাকশন উদ্বোধন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের উদ্যোগে সোমবার সকালে পূর্বাভাসভিত্তিক কার্যক্রম 'হিটওয়েভ এন্টিসিপেশন অ্যাকশন' উদ্বোধন করা হয়েছে।সোমবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মো: মাসুদ রানা প্রধান।উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান মতিয়র রহমান, সেক্রেটারি এ এইচ এম ওবায়দুর রহমান সুইট, কার্যকরী নির্বাহী কমিটির সদস্য নূর মো: আজাদ রাব্বি, পারভিন বানু রুলি, জনি চৌধুরী, খলিলুর রহমান, ইউনিট লেভেল অফিসার শেখ আরিফুজ্জামান ও যুব প্রধান আরাফাত হোসেন উপস্থিত ছিলেন।এই কার্যক্রমের মাধ্যমে তীব্র তাপদাহ বা আবহাওয়াগত দুর্যোগের পূর্বাভাসকে কাজে লাগিয়ে আগাম প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে, যা স্থানীয় জনগোষ্ঠীর জানমালের ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের চেয়ারম্যান জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান।

জয়পুরহাটে রেড ক্রিসেন্টের হিটওয়েভ এন্টিসিপেশন অ্যাকশন উদ্বোধন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের উদ্যোগে সোমবার সকালে পূর্বাভাসভিত্তিক কার্যক্রম 'হিটওয়েভ এন্টিসিপেশন অ্যাকশন' উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মো: মাসুদ রানা প্রধান।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান মতিয়র রহমান, সেক্রেটারি এ এইচ এম ওবায়দুর রহমান সুইট, কার্যকরী নির্বাহী কমিটির সদস্য নূর মো: আজাদ রাব্বি, পারভিন বানু রুলি, জনি চৌধুরী, খলিলুর রহমান, ইউনিট লেভেল অফিসার শেখ আরিফুজ্জামান ও যুব প্রধান আরাফাত হোসেন উপস্থিত ছিলেন।

এই কার্যক্রমের মাধ্যমে তীব্র তাপদাহ বা আবহাওয়াগত দুর্যোগের পূর্বাভাসকে কাজে লাগিয়ে আগাম প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে, যা স্থানীয় জনগোষ্ঠীর জানমালের ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের চেয়ারম্যান জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow