জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাট সদর উপজেলার জামালপুর চান্দা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা লেগে তন্ময় সরকার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধার আগে জয়পুরহাট-আক্কেলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। তন্ময় সদর উপজেলার জামালপুরের চান্দা গ্রামের তপন সরকারের ছেলে। সে স্থানীয় জামালগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, তন্ময় বাড়ি থেকে গরুর দুধ বিক্রির উদ্দেশ্যে জামালগঞ্জ চারমাথা বাজারে যাচ্ছিলেন। পথে জামালপুর চান্দা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাট সদর উপজেলার জামালপুর চান্দা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা লেগে তন্ময় সরকার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধার আগে জয়পুরহাট-আক্কেলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তন্ময় সদর উপজেলার জামালপুরের চান্দা গ্রামের তপন সরকারের ছেলে। সে স্থানীয় জামালগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, তন্ময় বাড়ি থেকে গরুর দুধ বিক্রির উদ্দেশ্যে জামালগঞ্জ চারমাথা বাজারে যাচ্ছিলেন। পথে জামালপুর চান্দা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow