জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

জয়পুরহাট সদর উপজেলার হিচমি বাইপাস সড়কের শ্যামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তাওহিদুল ইসলাম তুহিন (২২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ২০ মিনিটের দিকে শ্যামপুরের ঝরুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহিদুল ইসলাম তুহিন সদর উপজেলার সগুনা গোপীনাথপুর গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জয়পুরহাট সদর উপজেলার হিচমি বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বালি বোঝায় মেসির ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক তাওহিদুল ইসলাম তুহিন। স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দ্রুতগতির যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা ঝরুর মোড়ে স্পিড ব্রেকার ও সতর্কতামূলক সাইনবোর্ড বসানোর দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। দায়ী যানবাহন শনাক্তের চেষ্টা করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

জয়পুরহাট সদর উপজেলার হিচমি বাইপাস সড়কের শ্যামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তাওহিদুল ইসলাম তুহিন (২২) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ২০ মিনিটের দিকে শ্যামপুরের ঝরুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাওহিদুল ইসলাম তুহিন সদর উপজেলার সগুনা গোপীনাথপুর গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জয়পুরহাট সদর উপজেলার হিচমি বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বালি বোঝায় মেসির ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক তাওহিদুল ইসলাম তুহিন। স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দ্রুতগতির যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা ঝরুর মোড়ে স্পিড ব্রেকার ও সতর্কতামূলক সাইনবোর্ড বসানোর দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। দায়ী যানবাহন শনাক্তের চেষ্টা করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow