জয়লাভ করেছেন জামায়াতের নায়েবে আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে জয়লাভ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে তিনি ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে বিজয়ী হন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন। বিজয়ী হওয়ার পর রাতে গোদাগাড়ীতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তাৎক্ষণিক বক্তব্য দেন অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, “আমরা সবাই সিজদায় চলে যাব। বিজয় আল্লাহ দিয়েছেন। কেউ গর্ব বা অহংকার করব না। আমরা আল্লাহর কাছে নিজেদের নত করব।” তিনি আরও বলেন, “নম্র ও বিনীত থাকতে হবে। আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যেন অহংকার দূর করে দেন। রাগ করা যাবে না, কারণ আল্লাহ রাগ অপছন্দ করেন।” এদিকে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি এবং দুটি আসনে জামায়াতের প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারিও জয়লাভ করেছেন বলে জানা গেছে। চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পর নিশ্চিত হবে।

জয়লাভ করেছেন জামায়াতের নায়েবে আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে জয়লাভ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে তিনি ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে বিজয়ী হন।

এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন।

বিজয়ী হওয়ার পর রাতে গোদাগাড়ীতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তাৎক্ষণিক বক্তব্য দেন অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, “আমরা সবাই সিজদায় চলে যাব। বিজয় আল্লাহ দিয়েছেন। কেউ গর্ব বা অহংকার করব না। আমরা আল্লাহর কাছে নিজেদের নত করব।”

তিনি আরও বলেন, “নম্র ও বিনীত থাকতে হবে। আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যেন অহংকার দূর করে দেন। রাগ করা যাবে না, কারণ আল্লাহ রাগ অপছন্দ করেন।”

এদিকে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিএনপি এবং দুটি আসনে জামায়াতের প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারিও জয়লাভ করেছেন বলে জানা গেছে।

চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পর নিশ্চিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow