জয়ে এশিয়ান গেমস হকির বাছাই শুরু বাংলাদেশের

থাইল্যান্ডের ব্যাংককে বৃহস্পতিবার শুরু হয়েছে এশিয়ান গেমস পুরুষ হকির বাছাই। নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম। বাকি দুটি গোল করেছেন আমিরুল ইসলাম ও দ্বীন মোহাম্মদ ইমন। আগামীকাল দুপুর ১২টায় বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে লড়বে আগামী ৬ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ১০টায়। এই বাছাই পর্ব থেকে শীর্ষ ছয়টি দল এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে। ২০২৬ এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের আইচি ও নাগোয়া শহরে। আরআই/আইএন

জয়ে এশিয়ান গেমস হকির বাছাই শুরু বাংলাদেশের

থাইল্যান্ডের ব্যাংককে বৃহস্পতিবার শুরু হয়েছে এশিয়ান গেমস পুরুষ হকির বাছাই। নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ।

জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম। বাকি দুটি গোল করেছেন আমিরুল ইসলাম ও দ্বীন মোহাম্মদ ইমন।

আগামীকাল দুপুর ১২টায় বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে লড়বে আগামী ৬ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ১০টায়।

এই বাছাই পর্ব থেকে শীর্ষ ছয়টি দল এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে।

২০২৬ এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের আইচি ও নাগোয়া শহরে।

আরআই/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow