জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী রুমিন ফারহান

ভোটকেন্দ্রে সিল মারার চেষ্টা ও তার দুই কর্মীকে আটকের অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের অংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। রুমিন ফারহানা অভিযোগ করেন, ‌গতকাল রাতে ভোটকেন্দ্রে পাহারার দায়িত্বে থাকা আমার দুইজন কর্মীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমি জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের সঙ্গে কথা বলেছি। তাকে ভুল বোঝানো হয়েছে বলে আমার ধারণা। তিনি আরও বলেন, আমি শুনতে পেরেছি আশুগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটে সিল মারার চেষ্টা চলছে। এ বিষয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কাছে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর তালিকা দেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, তারা কী ব্যবস্থা নেন। ভোটের পরিবেশ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, সকাল থেকে মাত্র ভোটগ্রহণ শুরু হয়েছে। দিন শেষে প্রকৃত চিত্র বোঝা যাবে। তবে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, জয়ের ব্যাপা

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী রুমিন ফারহান

ভোটকেন্দ্রে সিল মারার চেষ্টা ও তার দুই কর্মীকে আটকের অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের অংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।

রুমিন ফারহানা অভিযোগ করেন, ‌গতকাল রাতে ভোটকেন্দ্রে পাহারার দায়িত্বে থাকা আমার দুইজন কর্মীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমি জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের সঙ্গে কথা বলেছি। তাকে ভুল বোঝানো হয়েছে বলে আমার ধারণা।

তিনি আরও বলেন, আমি শুনতে পেরেছি আশুগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোটে সিল মারার চেষ্টা চলছে। এ বিষয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কাছে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর তালিকা দেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, তারা কী ব্যবস্থা নেন।

ভোটের পরিবেশ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, সকাল থেকে মাত্র ভোটগ্রহণ শুরু হয়েছে। দিন শেষে প্রকৃত চিত্র বোঝা যাবে। তবে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

সরেজমিনে দেখা যায়, কেন্দ্রের বাইরে তার সমর্থক ও ভোটারদের বিপুল সংখ্যক উপস্থিত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন রুমিন ফারহানা।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সকাল সাড়ে সাতটা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে আশা করছেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow