ঝালকাঠিতে ইভ্যালির এমডি-চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঝালকাঠিতে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইমাম হোসেন। এর আগে, মঙ্গলবার (১১ আগস্ট) ঝালকাঠি সদর আমলি আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। জানা যায়, মোটরসাইকেল কেনার জন্য টাকা পরিশোধের পাঁচ বছর পরও পণ্য বা অর্থ ফেরত না পাওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেন আইনজীবী হাচিবুর রহমান রাজু। রাজু ঝালকাঠি সদর উপজেলার পূর্ব চাঁদকাঠি এলাকার বাসিন্দা ও জেলা আইনজীবী সমিতির সদস্য। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১২ মার্চ ইভ্যালির অনলাইন প্ল্যাটফর্ম থেকে একটি বাজাজ পালসার ১৫০ সিসি ডাবল ডিস্ক মোটরসাইকেল অর্ডার করেন হাচিবুর রহমান রাজু। একই বছরের ১৫ মার্চ ‘নগদ’-এর মাধ্যমে মোটরসাইকেলের মূল্য বাবদ ১ লাখ ৬ হাজার ৯৪০ টাকা পরিশোধ করেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে মোটরসাইকেল সরবরাহ করতে ব্যর্থ হলে ২০২১ সালের ৭ অক্টোবর স্থানীয় শোরুম থেকে মোটরসাইকেল কেনার জন্য ১ লাখ ৭৪ হাজার টাকার একট

ঝালকাঠিতে ইভ্যালির এমডি-চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঝালকাঠিতে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইমাম হোসেন। এর আগে, মঙ্গলবার (১১ আগস্ট) ঝালকাঠি সদর আমলি আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

জানা যায়, মোটরসাইকেল কেনার জন্য টাকা পরিশোধের পাঁচ বছর পরও পণ্য বা অর্থ ফেরত না পাওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেন আইনজীবী হাচিবুর রহমান রাজু। রাজু ঝালকাঠি সদর উপজেলার পূর্ব চাঁদকাঠি এলাকার বাসিন্দা ও জেলা আইনজীবী সমিতির সদস্য।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১২ মার্চ ইভ্যালির অনলাইন প্ল্যাটফর্ম থেকে একটি বাজাজ পালসার ১৫০ সিসি ডাবল ডিস্ক মোটরসাইকেল অর্ডার করেন হাচিবুর রহমান রাজু। একই বছরের ১৫ মার্চ ‘নগদ’-এর মাধ্যমে মোটরসাইকেলের মূল্য বাবদ ১ লাখ ৬ হাজার ৯৪০ টাকা পরিশোধ করেন তিনি।

নির্ধারিত সময়ের মধ্যে মোটরসাইকেল সরবরাহ করতে ব্যর্থ হলে ২০২১ সালের ৭ অক্টোবর স্থানীয় শোরুম থেকে মোটরসাইকেল কেনার জন্য ১ লাখ ৭৪ হাজার টাকার একটি চেক দেয় ইভ্যালি কর্তৃপক্ষ। পরে বাদী চেকটি ব্যাংকে জমা দিলে জানতে পারেন, সংশ্লিষ্ট হিসাবটি ফ্রিজ করা রয়েছে। ফলে ওই চেকের অর্থও উত্তোলন করতে পারেননি তিনি। এরপর ইভ্যালি কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও মোটরসাইকেল বা পরিশোধ করা অর্থ কোনোটিই ফেরত পাননি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদী হাচিবুর রহমান রাজু বলেন, বিষয়টি আদালতের বাইরে মীমাংসারও চেষ্টা করেছিলেন। কিন্তু অভিযুক্তরা অর্থ ফেরত না দেওয়ায় শেষ পর্যন্ত প্রতারণার অভিযোগে আদালতের শরণাপন্ন হয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইমাম হোসেন বলেন, দীর্ঘদিন ধরে বাদী মোটরসাইকেল কিংবা পরিশোধ করা অর্থ ফেরত পাননি। একাধিকবার যোগাযোগ ও সমাধানের চেষ্টা করেও কোনো ফল না পাওয়ায় আদালতে মামলা করা হয়েছে। অভিযোগের প্রাথমিক ভিত্তি বিবেচনায় নিয়ে আদালত দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী চলবে।

কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow