ঝালকাঠিতে হাসপাতাল থেকে ডেকে নিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ, আটক ১

ঝালকাঠিতে সদর হাসপাতাল থেকে ডেকে নিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে বিল্লাল সিকদার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অপর অভিযুক্ত নাসির হোসেনকে আটকে অভিযান চালাচ্ছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে ঝালকাঠি শহরের সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, রোকেয়া বেগম চোখে কম দেখেন। প্রায় ছয় মাস ধরে তিনি বাড়িঘর ছেড়ে ঝালকাঠি সদর হাসপাতালে অবস্থান করছিলেন। রাতে হাসপাতালের খালি বেডে তিনি ঘুমাতেন। অভিযোগ অনুযায়ী, ঘটনার রাতে অটোরিকশাচালক বিল্লাল সিকদার তাকে হাসপাতাল থেকে ডেকে বাইরে নিয়ে যান। পরে বিল্লাল ও নাসির হোসেন তাকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। আরও পড়ুন কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় বিল্লাল সিকদারকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অপর অভিযুক্ত নাসির হোসেনকে আটকে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ঘটনা তদন্তে হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ আশপাশের এলাকার বিভিন্ন

ঝালকাঠিতে হাসপাতাল থেকে ডেকে নিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ, আটক ১

ঝালকাঠিতে সদর হাসপাতাল থেকে ডেকে নিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে বিল্লাল সিকদার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অপর অভিযুক্ত নাসির হোসেনকে আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে ঝালকাঠি শহরের সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোকেয়া বেগম চোখে কম দেখেন। প্রায় ছয় মাস ধরে তিনি বাড়িঘর ছেড়ে ঝালকাঠি সদর হাসপাতালে অবস্থান করছিলেন। রাতে হাসপাতালের খালি বেডে তিনি ঘুমাতেন।

অভিযোগ অনুযায়ী, ঘটনার রাতে অটোরিকশাচালক বিল্লাল সিকদার তাকে হাসপাতাল থেকে ডেকে বাইরে নিয়ে যান। পরে বিল্লাল ও নাসির হোসেন তাকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় বিল্লাল সিকদারকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অপর অভিযুক্ত নাসির হোসেনকে আটকে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া ঘটনা তদন্তে হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ আশপাশের এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছে পুলিশ।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, ওই নারী হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশকে জানানো হয়। অভিযুক্তদের শনাক্ত করতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশকে সরবরাহ করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মেহেদী জানান, পরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দেওয়া তথ্যমতে একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow