ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চলতি মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।   শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘চলতি মাসে ঝিনাইদহের শৈলকুপা ও ফেনীতে আরও দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচি সফল করতে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে হবে।’ তিনি আরও বলেন, ‘কলকারখানার বর্জ্যে খাল দূষণ ও অবৈধ দখল উচ্ছেদ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’ ঠিক কত তারিখে প্রধানমন্ত্রী দুই জেলা সফর করবেন, তা এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি। 

ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চলতি মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।  

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘চলতি মাসে ঝিনাইদহের শৈলকুপা ও ফেনীতে আরও দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচি সফল করতে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে হবে।’

তিনি আরও বলেন, ‘কলকারখানার বর্জ্যে খাল দূষণ ও অবৈধ দখল উচ্ছেদ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।’

ঠিক কত তারিখে প্রধানমন্ত্রী দুই জেলা সফর করবেন, তা এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow