ঝিনাইদহ-৩ আসনে জামানত হারালেন ২ প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে দুই প্রার্থী জামানত হারিয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাসউদ স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলে জানা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রার্থী মওলানা সরোয়ার হোসেন এবং গণঅধিকার মনোনীত ট্রাক প্রতীকের সুমন কবির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ পাননি হলে তার জামানত বাজেয়াপ্ত হবে। ঝিনাইদহ-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৩১ হাজার ১৫ জন। এর মধ্যে ৩ লাখ ৩৫ হাজার ৫শত ভোট গ্রহণ করা হয়েছে। ভোট প্রদান হার ৭৭.৮৪ শতাংশ। ফলাফলে জানা যায়, জামায়াতে ইসলামী মনোনীত মো. মতিয়ার রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭৫ হাজার ৮৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মেহেদী হাসান রনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৮২১ ভোট। অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রার্থী মওলানা সরোয়ার হোসেন পেয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে দুই প্রার্থী জামানত হারিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলা রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মাসউদ স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলে জানা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রার্থী মওলানা সরোয়ার হোসেন এবং গণঅধিকার মনোনীত ট্রাক প্রতীকের সুমন কবির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জামানত হারিয়েছেন।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ পাননি হলে তার জামানত বাজেয়াপ্ত হবে।
ঝিনাইদহ-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৩১ হাজার ১৫ জন। এর মধ্যে ৩ লাখ ৩৫ হাজার ৫শত ভোট গ্রহণ করা হয়েছে। ভোট প্রদান হার ৭৭.৮৪ শতাংশ।
ফলাফলে জানা যায়, জামায়াতে ইসলামী মনোনীত মো. মতিয়ার রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭৫ হাজার ৮৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মেহেদী হাসান রনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৮২১ ভোট।
অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রার্থী মওলানা সরোয়ার হোসেন পেয়েছেন মাত্র ৩ হাজার ৮২০ ভোট এবং গণঅধিকার মনোনীত ট্রাক প্রতীকের সুমন কবির পেয়েছেন ৩৮৮ ভোট। ফলে এই দুই প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।
What's Your Reaction?