ঝিনাইদহে তুমুল সংঘর্ষ, নিহত ১
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে বাগ্বিতণ্ডা জেরে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন।
শুক্রবার (২৯ মে) ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৪০)। তিনি পেশায় কৃষক এবং হরিণাকুন্ডুর হরিশপুর গ্রামের খয়বার মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন বিকেলে হরিনাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের বরইতলা মাঠের মধ্যে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে পার্শ্ববর্তী পাখিমারা গ্রামের লাল্টুর সঙ্গে হরিশপুর গ্রামে শুভ হোসেনের বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে এ নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে হরিশপুর গ্রামের দেলোয়ার হোসেন, আবু তালেব ও পাখিমারা গ্রামের মশা ফকির, মাহবুব, বাদশাসহ ৮ জন আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক দেলোয়ার হোসেনকে কুষ্টিয়া মেডিকেলে ও আবু তালেবকে ঢাকা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করে। পরে শুক্রবার (২৯ মে) সকালে কু
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে বাগ্বিতণ্ডা জেরে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন।
শুক্রবার (২৯ মে) ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৪০)। তিনি পেশায় কৃষক এবং হরিণাকুন্ডুর হরিশপুর গ্রামের খয়বার মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিন বিকেলে হরিনাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের বরইতলা মাঠের মধ্যে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে পার্শ্ববর্তী পাখিমারা গ্রামের লাল্টুর সঙ্গে হরিশপুর গ্রামে শুভ হোসেনের বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে এ নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে হরিশপুর গ্রামের দেলোয়ার হোসেন, আবু তালেব ও পাখিমারা গ্রামের মশা ফকির, মাহবুব, বাদশাসহ ৮ জন আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক দেলোয়ার হোসেনকে কুষ্টিয়া মেডিকেলে ও আবু তালেবকে ঢাকা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করে। পরে শুক্রবার (২৯ মে) সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন মারা যান।
হরিনাকুন্ডু থানার ওসি অসিত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। এই ঘটনায় দেলোয়ার হোসেন নামে একজন চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে আজ ভোরে মারা গেছেন। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।