ঝিনাইদহে নকল চায়না প্রসাধনী তৈরি, র্যাবের অভিযান
ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ায় একটি নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রসাধনী জব্দ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে এ অভিযান চালায় ঝিনাইদহ র্যাব। ঝিনাইদহ র্যাব-৬র কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মহিলা কলেজ পাড়ার বকুল হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে নকল প্রসাধনী তৈরি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তারা। সেসময় জব্দ করা হয় নকল চীনা ব্র্যান্ডের পারফিউম, ফেস ক্রিম, তেলসহ বিভিন্ন ব্র্যান্ডের লেবেল ও বোতল। এছাড়া জব্দ করা হয় প্রসাধনী তৈরির কাঁচামাল, কেমিক্যাল ও মেশিন জব্দ। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান বাড়ির মালিক বকুল হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করেন। তিনি আরও বলেন, নকল ও ভেজালের বিরুদ্ধে ঝিনাইদহ র্যাব ক্যাম্প এর আগেও অভিযান চালিয়েছে। ভেজাল প্রতিরোধ, মাদক ও সন্ত্রাস নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ায় একটি নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রসাধনী জব্দ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে এ অভিযান চালায় ঝিনাইদহ র্যাব।
ঝিনাইদহ র্যাব-৬র কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মহিলা কলেজ পাড়ার বকুল হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে নকল প্রসাধনী তৈরি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তারা। সেসময় জব্দ করা হয় নকল চীনা ব্র্যান্ডের পারফিউম, ফেস ক্রিম, তেলসহ বিভিন্ন ব্র্যান্ডের লেবেল ও বোতল। এছাড়া জব্দ করা হয় প্রসাধনী তৈরির কাঁচামাল, কেমিক্যাল ও মেশিন জব্দ। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান বাড়ির মালিক বকুল হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করেন।
তিনি আরও বলেন, নকল ও ভেজালের বিরুদ্ধে ঝিনাইদহ র্যাব ক্যাম্প এর আগেও অভিযান চালিয়েছে। ভেজাল প্রতিরোধ, মাদক ও সন্ত্রাস নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?