ঝিনাইদহে রণক্ষেত্র 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ত্রিবেনী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্রীরামপুর গ্রামের মধু মোল্লা সমর্থকদের সঙ্গে তপনের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকালে তপনের সমর্থক নিজাম উদ্দিনকে মারধরের অভিযোগ তুলে উত্তেজনা আরও বাড়ে।  অন্যদিকে মধু মোল্লা সমর্থকরা দাবি করেছেন, তাদের লোক দোকান খুলতে গেলে বাধা দেয় তপনের সমর্থকরা। এতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘটনার পর পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা বলেন, এলাকায় সংঘর্ষের খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow