ঝিনাইদহের কালীগঞ্জে শিবির সভাপতির ওপর হামলার অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ শাখা শিবিরের সভাপতি হোসাইন আহমেদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে কালীগঞ্জ ডিগ্রি কলেজ এলাকার কাছে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযোগ রয়েছে, বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খানের কিছু কর্মী হোসাইন আহমেদের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য বা প্রশাসনের আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি।

ঝিনাইদহের কালীগঞ্জে শিবির সভাপতির ওপর হামলার অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ শাখা শিবিরের সভাপতি হোসাইন আহমেদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে কালীগঞ্জ ডিগ্রি কলেজ এলাকার কাছে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযোগ রয়েছে, বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খানের কিছু কর্মী হোসাইন আহমেদের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য বা প্রশাসনের আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনও পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow