ঝুট দখল নিয়ে যুবদলের ২ গ্রুপে সংঘর্ষ-গোলাগুলি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার উচ্ছিষ্ট বা ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জাতীয়তাবাদী যুবদলের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের গুলিতে রাকিব (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন এবং রফিক নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকায় অবস্থিত ‘ডসল্যান্ড গার্মেন্টস’-এর সামনে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ডসল্যান্ড গার্মেন্টসের ঝুট ব্যবসার দখল নিয়ে এনায়েতনগর ইউনিয়ন যুবদল নেতা সারজিল আহমেদ অভি এবং ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদ গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানে নামে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে অভি গ্রুপের সশস্ত্র কর্মীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করে। এ সময় এনায়েতনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকার ছেলে রাকিব

ঝুট দখল নিয়ে যুবদলের ২ গ্রুপে সংঘর্ষ-গোলাগুলি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার উচ্ছিষ্ট বা ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে জাতীয়তাবাদী যুবদলের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

এতে প্রতিপক্ষের গুলিতে রাকিব (২৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন এবং রফিক নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকায় অবস্থিত ‘ডসল্যান্ড গার্মেন্টস’-এর সামনে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডসল্যান্ড গার্মেন্টসের ঝুট ব্যবসার দখল নিয়ে এনায়েতনগর ইউনিয়ন যুবদল নেতা সারজিল আহমেদ অভি এবং ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদ গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানে নামে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে অভি গ্রুপের সশস্ত্র কর্মীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করে। এ সময় এনায়েতনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হোসেন খোকার ছেলে রাকিব গুলিবিদ্ধ হন। সংঘর্ষের সময় অস্ত্রের মহড়া ও গোলাগুলিতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। জীবন রক্ষায় সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করেন এবং ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন।

স্থানীয়দের অভিযোগ, জেলা যুবদলের প্রভাবশালী এক নেতার ছত্রছায়ায় সারজিল আহমেদ অভি এলাকায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন। ঝুট ব্যবসা ও এলাকা নিয়ন্ত্রণে তার বাহিনী নিয়মিত মহড়া দেয়। এর আগেও তার নেতৃত্বে ‘মাদার কালার’ নামের আরেকটি গার্মেন্টসে ভাঙচুর ও ঝুট নামানো নিয়ে বিশৃঙ্খলার অভিযোগ রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান জানান, ডসল্যান্ড গার্মেন্টসের ঝুট নামানোকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আগে সেখানে ইউনিয়ন যুবদলের লোকজন ব্যবসা করত, বর্তমানে থানা যুবদলের পক্ষ থেকে দাবি উঠলে এই বিরোধের সূত্রপাত হয়। 

তিনি আরও জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow