ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান। তিনি জানান, ফতুল্লা থানা পুলিশ অভিযান চালিয়ে পটুয়াখালীর কুয়াকাটা এলাকার একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে নারায়ণগঞ্জে নিয়ে এসেছে। বিস্তারিত পরে প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে। এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কুয়াকাটার হোটেল গ্র্যান্ড সাফা ইন-এ অভিযান চালিয়ে এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন (৫০), সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম (৪৯) ও লিয়ন মাহমুদ আকাশকে (২২) গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত ১২ এপ্রিল ফতুল্লার হরিহরপাড়া চাঁদনী হাউজিং এলাকায় ওয়েস্টিজ (ঝুট) মালামাল নামানোকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপ ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুইজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গুলিবিদ্ধ রাকিবের পিতা খোকা বাদী হয়ে সারজিল আহম্মেদ অভি ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান র

ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান।

তিনি জানান, ফতুল্লা থানা পুলিশ অভিযান চালিয়ে পটুয়াখালীর কুয়াকাটা এলাকার একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে নারায়ণগঞ্জে নিয়ে এসেছে। বিস্তারিত পরে প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে।

এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কুয়াকাটার হোটেল গ্র্যান্ড সাফা ইন-এ অভিযান চালিয়ে এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন (৫০), সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম (৪৯) ও লিয়ন মাহমুদ আকাশকে (২২) গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল ফতুল্লার হরিহরপাড়া চাঁদনী হাউজিং এলাকায় ওয়েস্টিজ (ঝুট) মালামাল নামানোকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপ ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুইজন গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় গুলিবিদ্ধ রাকিবের পিতা খোকা বাদী হয়ে সারজিল আহম্মেদ অভি ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ১২ জনের নাম উল্লেখ করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow