ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় তিন যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব এর সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে রাত দেড়টার দিকে পটুয়াখালী জেলার কুয়াকাটা এলাকার হোটেল গ্র্যান্ড সাফা ইনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি যুবদল নেতা মনির হোসেন (৫০), সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম (৪৯) ও লিয়ন মাহমুদ আকাশ (২২)। ওসি মো. মাহাবুব বলেন, কুয়াকাটার একটি হোটেল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। এর আগে গত ৯ এপ্রিল ফতুল্লার এনায়েত নগর শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় গার্মেন্টসের ঝুটের মালামাল নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে গুলিতে শিশুসহ ৩ জন আহত হয়। এই ঘটনায় ফতুল্লা থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। মোবাশ্বির শ্রাবণ/কেএইচকে

ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় তিন যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব এর সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে রাত দেড়টার দিকে পটুয়াখালী জেলার কুয়াকাটা এলাকার হোটেল গ্র্যান্ড সাফা ইনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি যুবদল নেতা মনির হোসেন (৫০), সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম (৪৯) ও লিয়ন মাহমুদ আকাশ (২২)।

ওসি মো. মাহাবুব বলেন, কুয়াকাটার একটি হোটেল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে গত ৯ এপ্রিল ফতুল্লার এনায়েত নগর শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় গার্মেন্টসের ঝুটের মালামাল নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে গুলিতে শিশুসহ ৩ জন আহত হয়। এই ঘটনায় ফতুল্লা থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।


মোবাশ্বির শ্রাবণ/কেএইচকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow