টঙ্গীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় আরবি (১৩) নামে এক কিশোরী নিহত হয়েছে। বুধবার (১৫ জুলাই) রাত পৌনে ৮টার দিকে টঙ্গীর বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরবি কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা সৌদি প্রবাসী মো. সরোয়ারের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র দুইদিন আগে সে টঙ্গীর বউবাজার এলাকায় তার ফুফুর বাসায় বেড়াতে এসেছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যার পর বাসার পাশের রেললাইনের দিকে ঘুরতে বের হয় আরবি। এ সময় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর আলম হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় আরবি (১৩) নামে এক কিশোরী নিহত হয়েছে। বুধবার (১৫ জুলাই) রাত পৌনে ৮টার দিকে টঙ্গীর বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরবি কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা সৌদি প্রবাসী মো. সরোয়ারের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র দুইদিন আগে সে টঙ্গীর বউবাজার এলাকায় তার ফুফুর বাসায় বেড়াতে এসেছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যার পর বাসার পাশের রেললাইনের দিকে ঘুরতে বের হয় আরবি। এ সময় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর আলম হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow