টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ
গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। আহতরা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (৬ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় এলাকায় অ্যাডভোকেট আলী আকবরের বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- সালামের ইটেরখোলা এলাকার মৃত আয়াত আলীর ছেলে জোবায়ের হোসেন (৪৫), পাগাড় এলাকার ডা. ইসলামের ছেলে হাসিব (২৮), মোস্তফা মিয়ার ছেলে আকাশ (২৫) এবং মাসুদ রানার ছেলে ইমরান হাসান অনিক (২৪)। স্থানীয় সূত্রে জানা যায়, জোবায়ের হোসেন সোমবার রাতে অ্যাডভোকেট আলী আকবরের বাড়ির সামনে গেলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের সঙ্গে কথাকাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রের আঘাতে চারজন আহত হন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। জোবায়ের হোসেন ও হাসিবের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাস
গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। আহতরা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৬ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন পাগাড় এলাকায় অ্যাডভোকেট আলী আকবরের বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- সালামের ইটেরখোলা এলাকার মৃত আয়াত আলীর ছেলে জোবায়ের হোসেন (৪৫), পাগাড় এলাকার ডা. ইসলামের ছেলে হাসিব (২৮), মোস্তফা মিয়ার ছেলে আকাশ (২৫) এবং মাসুদ রানার ছেলে ইমরান হাসান অনিক (২৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, জোবায়ের হোসেন সোমবার রাতে অ্যাডভোকেট আলী আকবরের বাড়ির সামনে গেলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের সঙ্গে কথাকাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রের আঘাতে চারজন আহত হন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান।
টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। জোবায়ের হোসেন ও হাসিবের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাহিদ সুলতানা বলেন, ‘সংঘর্ষে আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনের আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’
ঘটনার বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সংঘর্ষের প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং সার্বিক বিষয়টি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’
পুলিশ জানায়, ঘটনার পেছনে পূর্ব শত্রুতাই প্রাথমিকভাবে কারণ হিসেবে উঠে এসেছে। তবে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
What's Your Reaction?