টরন্টোর বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।   শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশি ডায়াস্পোরা এবং কানাডিয়ান স্থানীয় কর্তৃপক্ষের উপস্থিতিতে রাত ১২টা ১ মিনিটে ড্যানফোর্থের ডেন্টোনিয়া পার্কে অবস্থিত ভাষা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কনসাল জেনারেল মো. শাহ্ আলম খোকন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধন করেন। সকালে কনসাল জেনারেল মিশনের সদস্যদের উপস্থিতিতে বাংলাদেশ হাউসে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। আরও পড়ুন‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার: মুখপাত্র  কনস্যুলেট জেনারেলের মিলনায়তনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করা হয়। আলোচনায় অংশ নিয়ে বক্তারা ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর

টরন্টোর বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।  

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশি ডায়াস্পোরা এবং কানাডিয়ান স্থানীয় কর্তৃপক্ষের উপস্থিতিতে রাত ১২টা ১ মিনিটে ড্যানফোর্থের ডেন্টোনিয়া পার্কে অবস্থিত ভাষা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কনসাল জেনারেল মো. শাহ্ আলম খোকন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধন করেন। সকালে কনসাল জেনারেল মিশনের সদস্যদের উপস্থিতিতে বাংলাদেশ হাউসে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।

আরও পড়ুন
‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন, কারা পাবেন না 
বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার: মুখপাত্র 

কনস্যুলেট জেনারেলের মিলনায়তনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করা হয়। আলোচনায় অংশ নিয়ে বক্তারা ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। তারা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।  

সমাপনী বক্তব্যে কনসাল জেনারেল মো. শাহ্ আলম খোকন ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিভিন্ন দেশে ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস নিয়ে আলোচনা করেন। কনসাল জেনারেল প্রবাসী বাংলাদেশিদেরকে আগামী দিনগুলোয় বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচার ও সংরক্ষণের জন্য তাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষাবিদ, গণমাধ্যম প্রতিনিধি এবং টরন্টোতে অবস্থিত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। রোববার (২২ ফেব্রুয়ারি) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানা গেছে।

এমইউ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow