টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান, হলো না হ্যান্ডশেক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে আজ। এমনিতেই ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই দর্শক-সমর্থক থেকে শুরু করে পুরো ক্রীড়া দুনিয়ার ওপর যেন হাইভোল্টেজ ছড়িয়ে যাওয়া। সেখানে এবারের বিশ্বকাপে এই ম্যাচ ঘিরে এত বেশি অনিশ্চয়তা তৈরি হয়েছিল যে, ম্যাচটাই অনিশ্চিত হয়ে পড়েছিল। বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে পাকিস্তান ভারতের বিপক্ষে এই ম্যাচটি বয়কট করেছিল। যদিও শেষ পর্যন্ত আইসিসির উদ্যোগে বাংলাদেশেরই মধ্যস্থতায় ম্যাচটি খেলতে রাজি হয় ভারত। অবশেষে সেই ম্যাচটি মাঠে গড়াতে যাচ্ছে। ম্যাচ মাঠে গড়ানোর আগে অনুষ্ঠিত হলো টস। যেখানে কয়েন নিক্ষেপে জয় পেলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি এবং ব্যাট করার আমন্ত্রণ জানালেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে। এবারও হ্যান্ডশেক করলেন না দুই দলের অধিনায়ক। আগের ম্যাচগুলোর মতোই সৌহার্দ্য বিনিময় না করেই টস পর্ব শেষ করলেন ভারত এবং পাকিস্তানের দুই অধিনায়ক। আইএইচএস/

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো পাকিস্তান, হলো না হ্যান্ডশেক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে আজ। এমনিতেই ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই দর্শক-সমর্থক থেকে শুরু করে পুরো ক্রীড়া দুনিয়ার ওপর যেন হাইভোল্টেজ ছড়িয়ে যাওয়া। সেখানে এবারের বিশ্বকাপে এই ম্যাচ ঘিরে এত বেশি অনিশ্চয়তা তৈরি হয়েছিল যে, ম্যাচটাই অনিশ্চিত হয়ে পড়েছিল।

বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে পাকিস্তান ভারতের বিপক্ষে এই ম্যাচটি বয়কট করেছিল। যদিও শেষ পর্যন্ত আইসিসির উদ্যোগে বাংলাদেশেরই মধ্যস্থতায় ম্যাচটি খেলতে রাজি হয় ভারত। অবশেষে সেই ম্যাচটি মাঠে গড়াতে যাচ্ছে।

ম্যাচ মাঠে গড়ানোর আগে অনুষ্ঠিত হলো টস। যেখানে কয়েন নিক্ষেপে জয় পেলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি এবং ব্যাট করার আমন্ত্রণ জানালেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে।

এবারও হ্যান্ডশেক করলেন না দুই দলের অধিনায়ক। আগের ম্যাচগুলোর মতোই সৌহার্দ্য বিনিময় না করেই টস পর্ব শেষ করলেন ভারত এবং পাকিস্তানের দুই অধিনায়ক।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow