টসের পরও বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের শুরুর ম্যাচটাই ভেসে গেল বৃষ্টিতে। বৃষ্টির কারণে ২১ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে শুধু টসটাই হয়েছে। শেষ পর্যন্ত দুই দলের মধ্যে একটি করে পয়েন্ট ভাগাভাগি করা হয়েছে।  কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শনিবার সারা দিনই ছিল বৃষ্টিমুখর পরিবেশ। শেষ পর্যন্ত শঙ্কাই হয় সত্যি। ম্যাচ অফিসিয়ালরা অবশ্য খেলা মাঠে গড়ানোর আপ্রাণ চেষ্টা করেছেন। বৃষ্টি থামলে কভার সরানও হয়নি। এমনকি টসও করা হয়। সেখানে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। এমনকি প্রকাশ করা হয় দুই দলের একাদশও। তবে এরপর খেলা শুরুর আগেই ফের বৃষ্টি নামে। আইসিসির নিয়ম অনুযায়ী টি-টোয়েন্টি ম্যাচে ফলাফলের জন্য ইনিংসপ্রতি অন্তত ৫ ওভার খেলা বাধ্যতামূলক। সেই সুযোগ আর হয়নি। ম্যাচ তাই পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয় অফিসিয়ালরা। আগামীকাল রবিবার (২২ ফেব্রুয়ারি) সুপার এইটের দুটি ম্যাচ রয়েছে। পাল্লেকেলেতে দিনের প্রথম ম্যাচে দুপুর সাড়ে তিনটায় স্বাগতিক শ্রীলঙ্কার প্রতিপক্ষ ইংল্যান্ড। আর সন্ধ্যা সাড়ে ৭টায় আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকা লড়বে স্বাগতিক ভারতের বিপক্ষে।

টসের পরও বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের শুরুর ম্যাচটাই ভেসে গেল বৃষ্টিতে। বৃষ্টির কারণে ২১ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে শুধু টসটাই হয়েছে। শেষ পর্যন্ত দুই দলের মধ্যে একটি করে পয়েন্ট ভাগাভাগি করা হয়েছে। 

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শনিবার সারা দিনই ছিল বৃষ্টিমুখর পরিবেশ। শেষ পর্যন্ত শঙ্কাই হয় সত্যি। ম্যাচ অফিসিয়ালরা অবশ্য খেলা মাঠে গড়ানোর আপ্রাণ চেষ্টা করেছেন।

বৃষ্টি থামলে কভার সরানও হয়নি। এমনকি টসও করা হয়। সেখানে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। এমনকি প্রকাশ করা হয় দুই দলের একাদশও।
তবে এরপর খেলা শুরুর আগেই ফের বৃষ্টি নামে। আইসিসির নিয়ম অনুযায়ী টি-টোয়েন্টি ম্যাচে ফলাফলের জন্য ইনিংসপ্রতি অন্তত ৫ ওভার খেলা বাধ্যতামূলক। সেই সুযোগ আর হয়নি। ম্যাচ তাই পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয় অফিসিয়ালরা।

আগামীকাল রবিবার (২২ ফেব্রুয়ারি) সুপার এইটের দুটি ম্যাচ রয়েছে। পাল্লেকেলেতে দিনের প্রথম ম্যাচে দুপুর সাড়ে তিনটায় স্বাগতিক শ্রীলঙ্কার প্রতিপক্ষ ইংল্যান্ড। আর সন্ধ্যা সাড়ে ৭টায় আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকা লড়বে স্বাগতিক ভারতের বিপক্ষে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow