‘টাইগার কুইনের’ খাঁচা থেকে পালানো বাঘকে গুলি করে হত্যা

জার্মানির কথিত ‘টাইগার কুইনের’ মালিকানাধীন একটি বাঘ খাঁচা থেকে পালিয়েছে। এ সময় বাঘটি এক ব্যক্তির ওপর হামলা করেছে। পরে বাঘটিকে গুলি করে হত্যা করেছে পুলিশ। সোমবার (১৮ মে) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, রোববার ৭২ বছর বয়সী এক ব্যক্তি বাঘটির খাঁচার ভেতরে থাকা অবস্থায় হামলার শিকার হন। জার্মানির লাইপজিগ শহরের উপকণ্ঠে অবস্থিত একটি ব্যক্তিমালিকানাধীন প্রাণী সংরক্ষণকেন্দ্রে এ ঘটনা ঘটে। হামলায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। এরপর বাঘটি খাঁচা থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর সশস্ত্র পুলিশ সেটিকে খুঁজে পেয়ে গুলি করে হত্যা করে। ধারণা করা হচ্ছে, খাঁচাটি বিতর্কিত প্রাণী প্রশিক্ষক ও ব্যক্তিগত প্রাণী-মালিক কারমেন জান্ডারের মালিকানাধীন। তিনি নিজেকে জার্মানির ‘টাইগার কুইন’ বলে পরিচয় দেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জার্মানির শকয়ডিটজ শহরের কাছে অবস্থিত ওই শিল্প এলাকায় মোট আটটি বড় বিড়ালজাতীয় বন্য প্রাণী রাখা হয়েছিল। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, জনসাধারণের সম্ভাব্য ঝুঁকি এড়াতে পুরুষ বাঘটিকে গুলি করা হয়। স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে জরুরি ফোনকল পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে

‘টাইগার কুইনের’ খাঁচা থেকে পালানো বাঘকে গুলি করে হত্যা

জার্মানির কথিত ‘টাইগার কুইনের’ মালিকানাধীন একটি বাঘ খাঁচা থেকে পালিয়েছে। এ সময় বাঘটি এক ব্যক্তির ওপর হামলা করেছে। পরে বাঘটিকে গুলি করে হত্যা করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, রোববার ৭২ বছর বয়সী এক ব্যক্তি বাঘটির খাঁচার ভেতরে থাকা অবস্থায় হামলার শিকার হন। জার্মানির লাইপজিগ শহরের উপকণ্ঠে অবস্থিত একটি ব্যক্তিমালিকানাধীন প্রাণী সংরক্ষণকেন্দ্রে এ ঘটনা ঘটে। হামলায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। এরপর বাঘটি খাঁচা থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর সশস্ত্র পুলিশ সেটিকে খুঁজে পেয়ে গুলি করে হত্যা করে।

ধারণা করা হচ্ছে, খাঁচাটি বিতর্কিত প্রাণী প্রশিক্ষক ও ব্যক্তিগত প্রাণী-মালিক কারমেন জান্ডারের মালিকানাধীন। তিনি নিজেকে জার্মানির ‘টাইগার কুইন’ বলে পরিচয় দেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জার্মানির শকয়ডিটজ শহরের কাছে অবস্থিত ওই শিল্প এলাকায় মোট আটটি বড় বিড়ালজাতীয় বন্য প্রাণী রাখা হয়েছিল।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, জনসাধারণের সম্ভাব্য ঝুঁকি এড়াতে পুরুষ বাঘটিকে গুলি করা হয়। স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে জরুরি ফোনকল পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের এক মুখপাত্র বলেন, বাঘটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে এলো, তা এখনো তদন্তাধীন। আর কোনো প্রাণী ওই স্থান থেকে পালায়নি। পুরো এলাকা নিরাপদ কি না নিশ্চিত হতে ড্রোন ব্যবহার করে তল্লাশির পরিকল্পনাও করা হয়েছে।

জেলার মেয়র থমাস ড্রুস্কাট অন্য প্রাণীগুলোকে অন্যত্র সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘আর কেউ আহত হলে পরিস্থিতি কত ভয়াবহ হতে পারত, তা কল্পনাও করা যায় না।’

আশপাশের এলাকার বাসিন্দারা জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে জানিয়েছেন, ঘটনাটি ভয়াবহ ও উদ্বেগজনক। এক বাসিন্দার দাবি, প্রাণীগুলোকে উপযুক্ত পরিবেশে রাখা হচ্ছিল না।

প্রাণী অধিকারবিষয়ক সংস্থা পেটা সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটি ডিপিএকে বলেছে, ব্যক্তিগত মালিকানাধীন প্রাণীদের সুরক্ষায় আরও কঠোর নিয়মকানুন প্রয়োজন।

জান্ডারের একটি ওয়েবসাইটে বলা হয়েছে, দর্শনার্থীরা লাইপজিগের কাছে অবস্থিত স্থাপনাটিতে গিয়ে ২৫০ কেজি ওজনের শক্তিশালী বাঘগুলোকে স্পর্শ করার সুযোগ পেতে অর্থ পরিশোধ করতে পারেন। ওয়েবসাইটে আরও দাবি করা হয়েছে, বাঘগুলোকে প্রাণীবান্ধব পরিবেশে সুস্থভাবে লালন-পালন করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow