টাকা উদ্ধারের নামে 'ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে', অভিযোগ এনসিপির

বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধার অভিযানের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এনসিপির এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৮ বছর পর এ দেশের মানুষ ভোট দেওয়ার স্বপ্ন দেখছে। নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। "কিন্তু এই নির্বাচনের প্রাক্কালে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও পক্ষপাত দেখা যাচ্ছে। এ ছাড়া বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে," বলেন তিনি। এনসিপি নেত্রী মনিরা শারমিন তথ্য সন্ত্রাসের অভিযোগ তুলেছেন। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, "তথ্য সন্ত্রাস মেনে নেওয়া হবে না"। "মূলধারার গণমাধ্যম বিএনপির প্রপাগান্ডা প্রচার করছে" বলেও অভিযোগ তোলেন তিনি। এ সময় ভোটারদের নিরাপত্তা চান মনিরা শারমিন।

টাকা উদ্ধারের নামে 'ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে', অভিযোগ এনসিপির

বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধার অভিযানের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এনসিপির এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৮ বছর পর এ দেশের মানুষ ভোট দেওয়ার স্বপ্ন দেখছে। নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে।

"কিন্তু এই নির্বাচনের প্রাক্কালে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও পক্ষপাত দেখা যাচ্ছে। এ ছাড়া বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে," বলেন তিনি।

এনসিপি নেত্রী মনিরা শারমিন তথ্য সন্ত্রাসের অভিযোগ তুলেছেন। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, "তথ্য সন্ত্রাস মেনে নেওয়া হবে না"।

"মূলধারার গণমাধ্যম বিএনপির প্রপাগান্ডা প্রচার করছে" বলেও অভিযোগ তোলেন তিনি। এ সময় ভোটারদের নিরাপত্তা চান মনিরা শারমিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow