টাকার অভাবে ভর্তি অনিশ্চিত শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা শাওন

আর্থিক সংকটের কারণে মাস্টার্সে ভর্তি অনিশ্চিত হয়ে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন। মানবিক উদ্যোগের অংশ হিসেবে তিনি ওই শিক্ষার্থীর ভর্তি-সংক্রান্ত সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেন। জানা যায়, শিক্ষার্থীটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের একটি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী। বৃহস্পতিবার (২ এপ্রিল) ছিল ভর্তি কার্যক্রমের শেষ দিন। কিন্তু আর্থিক সংকটের কারণে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে ছাত্রদল নেতা শাওন ওই শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করেন এবং তার সমস্যার কথা জেনে তাৎক্ষণিকভাবে ভর্তি ও ফরম পূরণের জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করে দেন। ওই শিক্ষার্থী বলেন, পারিবারিক অসচ্ছলতার কারণে ভর্তি হতে পারছিলাম না। আজ ছিল শেষ দিন। পরে এক সিনিয়র ভাইয়ের মাধ্যমে শাওন ভাইকে বিষয়টি জানালে তিনি দ্রুত ব্যবস্থা করে দেন। এ বিষয়ে নাছির উদ্দিন শাওন বলেন, একজন শিক্ষার্থীর সংকটে পাশে দাঁড়ানো কোনো কৃতিত্ব নয়, এটি দায়িত্ব। আর্থিক সংকটের কার

টাকার অভাবে ভর্তি অনিশ্চিত শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা শাওন

আর্থিক সংকটের কারণে মাস্টার্সে ভর্তি অনিশ্চিত হয়ে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন। মানবিক উদ্যোগের অংশ হিসেবে তিনি ওই শিক্ষার্থীর ভর্তি-সংক্রান্ত সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেন।

জানা যায়, শিক্ষার্থীটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের একটি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী। বৃহস্পতিবার (২ এপ্রিল) ছিল ভর্তি কার্যক্রমের শেষ দিন। কিন্তু আর্থিক সংকটের কারণে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে।

পরবর্তীতে বিষয়টি জানতে পেরে ছাত্রদল নেতা শাওন ওই শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করেন এবং তার সমস্যার কথা জেনে তাৎক্ষণিকভাবে ভর্তি ও ফরম পূরণের জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করে দেন।

ওই শিক্ষার্থী বলেন, পারিবারিক অসচ্ছলতার কারণে ভর্তি হতে পারছিলাম না। আজ ছিল শেষ দিন। পরে এক সিনিয়র ভাইয়ের মাধ্যমে শাওন ভাইকে বিষয়টি জানালে তিনি দ্রুত ব্যবস্থা করে দেন।

এ বিষয়ে নাছির উদ্দিন শাওন বলেন, একজন শিক্ষার্থীর সংকটে পাশে দাঁড়ানো কোনো কৃতিত্ব নয়, এটি দায়িত্ব। আর্থিক সংকটের কারণে কারও শিক্ষাজীবন ব্যাহত হোক, তা মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, ছাত্রনেতা হিসেবে আগামীতে আল্লাহ যদি আমাকে আরও সামর্থ্য দেন, তবে সরকারের সহযোগিতা নিয়ে সকল প্রতিষ্ঠানে আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তিসহ বিভিন্ন সুযোগ বৃদ্ধির চেষ্টা করব। আমি বিশ্বাস করি, আমাদের এই পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow