টাঙ্গাইল-২ আসনে সম্প্রীতির নতুন দৃষ্টান্ত: প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতিকে পিছনে ফেলে টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন বারবার নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকের মাওলানা মো. হুমায়ুন কবির সৌজন্য সাক্ষাতে যোগ দেন।এ সময় দুই নেতা একে অপরকে মাল্য পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। আলিঙ্গনের মাধ্যমে তারা বন্ধুত্ব, সৌহার্দ্য এবং শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির বার্তা দেন।এই উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক দৃষ্টিতে দেখছেন এবং মনে করছেন, এটি ভবিষ্যতে উত্তেজনা ও বিভাজন কমাতে ভূমিকা রাখবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতিকে পিছনে ফেলে টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন বারবার নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকের মাওলানা মো. হুমায়ুন কবির সৌজন্য সাক্ষাতে যোগ দেন।
এ সময় দুই নেতা একে অপরকে মাল্য পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। আলিঙ্গনের মাধ্যমে তারা বন্ধুত্ব, সৌহার্দ্য এবং শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির বার্তা দেন।
এই উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক দৃষ্টিতে দেখছেন এবং মনে করছেন, এটি ভবিষ্যতে উত্তেজনা ও বিভাজন কমাতে ভূমিকা রাখবে।
What's Your Reaction?