টাঙ্গাইলে ঝরল তিন শিক্ষার্থীর প্রাণ

টাঙ্গাইলের বাসাইলে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাসাইল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির। রোববার (২৪ মে) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালিঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের প্রবাসী মো. রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া, সোলায়মানের ছেলে লিমন (১৪) এবং মো. শওকত আলীর ছেলে সাইমন (১৪)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।  তারা সবাই উভয়ই করটিয়ার এইচ এম ইনিস্টিউট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইলগামী বেপরোয়া গতির একটি সিএনজি বাসাইলের বাংড়া কালিঘরের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে গিয়ে পড়ে গুরুতর আহত হয়। এদিকে ঘটনাস্থলেই তাকবির মারা যায়। অপর দুইজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক আরো দুজনকে মৃত ঘোষণা করেন।  বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহত তিনজনের সুরতহাল প্রতিবেদন তৈরি

টাঙ্গাইলে ঝরল তিন শিক্ষার্থীর প্রাণ

টাঙ্গাইলের বাসাইলে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাসাইল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির।

রোববার (২৪ মে) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালিঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া গ্রামের প্রবাসী মো. রফিক মিয়ার ছেলে তাকবির মিয়া, সোলায়মানের ছেলে লিমন (১৪) এবং মো. শওকত আলীর ছেলে সাইমন (১৪)। তারা সবাই একই এলাকার বাসিন্দা। 
তারা সবাই উভয়ই করটিয়ার এইচ এম ইনিস্টিউট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইলগামী বেপরোয়া গতির একটি সিএনজি বাসাইলের বাংড়া কালিঘরের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী ছিটকে গিয়ে পড়ে গুরুতর আহত হয়। এদিকে ঘটনাস্থলেই তাকবির মারা যায়। অপর দুইজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক আরো দুজনকে মৃত ঘোষণা করেন। 

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহত তিনজনের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow