টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে ১২ জনের পরিচয় মিলেছে
টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাকে উল্টে নিহত ১৫ জনের মধ্যে ১২ জনের পরিচয় মেলেছে। হতাহতরা সবাই রডবোঝাই ট্রাকে করে উত্তরবঙ্গে বাড়িতে যাচ্ছিলেন। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার জোগারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার দুপুরে যমুনা সেতু কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। নিহত ১৫ জনের মধ্যে ১২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নওগাঁর মান্দা উপজেলার সাকিম মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), রাজশাহীর তানুর উপজেলার আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মামুন (৪৫), নওগাঁর নেয়ামতপুর উপজেলার সাইদুলের ছেলে সারিকুল (২৫), নওগাঁর মান্দা উপজেলার আব্দুর রশিদের ছেলে মো. বারি (২১), একই উপজেলার আব্দুর রহিমের ছেলে বাদশা (৩২), নওগাঁর পাকুরিয়া গ্রামের রশিদের ছেলে গিয়াস (২০), একই এলাকার রশিদের ছেলে মাইনুল (২৮), রাজেন্দ্রবাটি এলাকার একাব্বর আলীর ছেলে ইয়াকুব ও একই এলাকার সুলতানের ছেলে তারেক (২০)। বাকি ৩ জনের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহতরা হলেন- নওগাঁর মান্দা উপজ
টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাকে উল্টে নিহত ১৫ জনের মধ্যে ১২ জনের পরিচয় মেলেছে। হতাহতরা সবাই রডবোঝাই ট্রাকে করে উত্তরবঙ্গে বাড়িতে যাচ্ছিলেন।
সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার জোগারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোমবার দুপুরে যমুনা সেতু কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।
নিহত ১৫ জনের মধ্যে ১২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নওগাঁর মান্দা উপজেলার সাকিম মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), রাজশাহীর তানুর উপজেলার আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মামুন (৪৫), নওগাঁর নেয়ামতপুর উপজেলার সাইদুলের ছেলে সারিকুল (২৫), নওগাঁর মান্দা উপজেলার আব্দুর রশিদের ছেলে মো. বারি (২১), একই উপজেলার আব্দুর রহিমের ছেলে বাদশা (৩২), নওগাঁর পাকুরিয়া গ্রামের রশিদের ছেলে গিয়াস (২০), একই এলাকার রশিদের ছেলে মাইনুল (২৮), রাজেন্দ্রবাটি এলাকার একাব্বর আলীর ছেলে ইয়াকুব ও একই এলাকার সুলতানের ছেলে তারেক (২০)। বাকি ৩ জনের পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনায় আহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার মজিবরের ছেলে বাবু (৩৫), একই উপজেলার আব্দুল রহিমের ছেলে আব্দুল রহমান (৩৫), নাটোরের মৃত মান্নানের ছেলে নয়ন বিশ্বাস (৩২), দশপাড়া গ্রামের নজরুলের ছেলে তুহিন, নওগাঁর মান্দা উপজেলার সফেদ আলীর ছেলে আলমগীর (৪০), একই উপজেলার ছোরহাব আলীর ছেলে সিদ্দিক আলী (৪০), মৃত সাহেব আলীর ছেলে খোরশেদ (২৬), শহিদুলের ছেলে সমেজ।
ট্রাকের যাত্রী ও স্থানীয়রা জানান, রডবোঝাই ট্রাকটিতে চট্টগ্রামের অলংকার থেকে বেশ কয়েকজন যাত্রী কম ভাড়ায় নওগাঁ জেলার মান্দা উপজেলার উদ্দেশে রওনা হন। পরে ফেনী থেকে আরও বেশ কয়েকজন ওঠেন। ভোর ৪টার দিকে ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোগারচর এলাকায় পৌঁছালে উল্টে যায়। এতে রড ও ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। পরে পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহত ও নিহতের উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রথমে নিহতদের মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সুরতহাল শেষে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে যমুনা সেতু পূর্ব থানার এসআই আব্দুল হান্নান বলেন, রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে। মূলক চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশেই পড়ে যায়।
এ প্রসঙ্গে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সাদিকুর রহমান বলেন, হাসপাতালে ১৫ জনের মরদেহ আনা হয়েছে। এছাড়া আহত অবস্থায় ৯ জন ভর্তি হন। এদের মধ্যে ৫ জন ছুটি নিয়ে চলে যায়। এছাড়া মুমূর্ষু অবস্থায় জন ভর্তি রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
আব্দুল্লাহ আল নোমান/এফএ/এএসএম
What's Your Reaction?