টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত

টাঙ্গাইলের বাসাইলে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে নবম শ্রেণীর শিক্ষার্থী তাকবীর মিয়া (১৫) ও একই এলাকার শওকত আলীর ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র লিমন মিয়া (১৩)। স্থানীয়রা জানায়, বাসাইল-ভাতকুড়া সড়কের বাংড়া কালি মন্দিরের সামনে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে ঘটনাস্থলেই তাকবীর মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় লিমনের মৃত্যু হয়। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/জেআইএম

টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত

টাঙ্গাইলের বাসাইলে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার কাশিল ইউনিয়নের বাংড়া কালি মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে নবম শ্রেণীর শিক্ষার্থী তাকবীর মিয়া (১৫) ও একই এলাকার শওকত আলীর ছেলে অষ্টম শ্রেণীর ছাত্র লিমন মিয়া (১৩)।

স্থানীয়রা জানায়, বাসাইল-ভাতকুড়া সড়কের বাংড়া কালি মন্দিরের সামনে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে ঘটনাস্থলেই তাকবীর মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় লিমনের মৃত্যু হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আব্দুল্লাহ আল নোমান/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow