টাঙ্গাইলের নাগরপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়ার ইউনিয়নের বাগকাটারি এলাকায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাহারুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বেকড়া ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের ওই নারী গত ১ আগস্ট দপ্তিয়ার ইউনিয়নের বাগকাটারি এলাকায় বেড়াতে যান। সন্ধ্যা ৭টার দিকে বাহারুল ইসলাম নামে এক ব্যক্তি তাকে ডেকে পাশের একটি পাটক্ষেতে নিয়ে যান। সেখানে বাহারুলসহ আরও কয়েকজন মিলে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে ভুক্তভোগী নারী বাদী হয়ে বাহারুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বাহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দপ্তিয়ার ইউনিয়নের বাগকাটারি এলাকার মৃত বাছের শেখের ছেলে। এ ঘটনায় জড়িত অন্য অভিযুক্তরা পলাতক রয়েছেন। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নাগরপুর থানায় ধর্ষণের মামলা হয়েছে। ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিয
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়ার ইউনিয়নের বাগকাটারি এলাকায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাহারুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বেকড়া ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের ওই নারী গত ১ আগস্ট দপ্তিয়ার ইউনিয়নের বাগকাটারি এলাকায় বেড়াতে যান। সন্ধ্যা ৭টার দিকে বাহারুল ইসলাম নামে এক ব্যক্তি তাকে ডেকে পাশের একটি পাটক্ষেতে নিয়ে যান। সেখানে বাহারুলসহ আরও কয়েকজন মিলে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে ভুক্তভোগী নারী বাদী হয়ে বাহারুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বাহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দপ্তিয়ার ইউনিয়নের বাগকাটারি এলাকার মৃত বাছের শেখের ছেলে। এ ঘটনায় জড়িত অন্য অভিযুক্তরা পলাতক রয়েছেন।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নাগরপুর থানায় ধর্ষণের মামলা হয়েছে। ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার বাহারুল ইসলামকে সকালে আদালতে পাঠানো হবে।
What's Your Reaction?