টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

আবহাওয়া অধিদপ্তর টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়। এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে  মাঝারি তাপপ্রবাহ। প্রচণ্ড রোদ আর তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ। শনিবার  (৪ এপ্রিল) বিকেল ৩টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৬ শতাংশ। দুপুর ১২টায় ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।  শুক্রবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। এদিন দুপুর ১২টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর দুপুর ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়ে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে এই অসহনীয় তাপমাত্রায় বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। দুপুর ১২টার পর থেকে বিকেল ৩টা পর্যন্ত রোদের তেজে ক্লান্ত হয়ে পড়ছে তারা। চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আলতাফ হোসেন জানান, মাঝারি তাপপ্রবাহ চলছে এ অঞ্চলে। আগামী দুই দিন তাপমাত্রা আরও একটু বাড়বে। এরপর মেঘ ও বৃষ্টিপাতের দেখা মিললে

টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আবহাওয়া অধিদপ্তর টানা তিন দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়। এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে  মাঝারি তাপপ্রবাহ। প্রচণ্ড রোদ আর তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ। শনিবার  (৪ এপ্রিল) বিকেল ৩টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৬ শতাংশ। দুপুর ১২টায় ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।  শুক্রবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। এদিন দুপুর ১২টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর দুপুর ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়ে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে এই অসহনীয় তাপমাত্রায় বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। দুপুর ১২টার পর থেকে বিকেল ৩টা পর্যন্ত রোদের তেজে ক্লান্ত হয়ে পড়ছে তারা। চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আলতাফ হোসেন জানান, মাঝারি তাপপ্রবাহ চলছে এ অঞ্চলে। আগামী দুই দিন তাপমাত্রা আরও একটু বাড়বে। এরপর মেঘ ও বৃষ্টিপাতের দেখা মিললে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow