টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ বিভাগের মধ্যে মে মাসে শ্রেষ্ঠ বিভাগের স্বীকৃতি পেয়েছে মিরপুর বিভাগ। এর আগে মার্চ মাসে যৌথভাবে এবং এপ্রিল মাসেও সেরা হওয়ার পর টানা তৃতীয়বারের মতো এ স্বীকৃতি অর্জন করল বিভাগটি। বুধবার (১৭ জুন) সকালে ডিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।  সেরা নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার বলেন, ‘আমরা কাজ করে যেতে চাই। এই সাফল্যের কৃতিত্ব বিভাগের সব সদস্যের।’ ডিএমপির গণমাধ্যম শাখা জানায়, মে মাসের মূল্যায়নে শ্রেষ্ঠ থানার স্বীকৃতিতে প্রথম হয়েছে উত্তরা পশ্চিম থানা। দ্বিতীয় হয়েছে মিরপুর মডেল থানা এবং তৃতীয় স্থান অর্জন করেছে বনানী থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে উত্তরা জোনের এসি আরিফুল ইসলাম রনি প্রথম এবং পল্লবী জোনের এসি জাহিদ হোসেন দ্বিতীয় স্থান অর্জন করেন। শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছেন মিরপুর মডেল থানার এসআই মো. সামছুদ্দৌহা এবং পল্টন মডেল থানার এসআই অমিত কুমার

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ বিভাগের মধ্যে মে মাসে শ্রেষ্ঠ বিভাগের স্বীকৃতি পেয়েছে মিরপুর বিভাগ। এর আগে মার্চ মাসে যৌথভাবে এবং এপ্রিল মাসেও সেরা হওয়ার পর টানা তৃতীয়বারের মতো এ স্বীকৃতি অর্জন করল বিভাগটি।

বুধবার (১৭ জুন) সকালে ডিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। 

সেরা নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার বলেন, ‘আমরা কাজ করে যেতে চাই। এই সাফল্যের কৃতিত্ব বিভাগের সব সদস্যের।’

ডিএমপির গণমাধ্যম শাখা জানায়, মে মাসের মূল্যায়নে শ্রেষ্ঠ থানার স্বীকৃতিতে প্রথম হয়েছে উত্তরা পশ্চিম থানা। দ্বিতীয় হয়েছে মিরপুর মডেল থানা এবং তৃতীয় স্থান অর্জন করেছে বনানী থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে উত্তরা জোনের এসি আরিফুল ইসলাম রনি প্রথম এবং পল্লবী জোনের এসি জাহিদ হোসেন দ্বিতীয় স্থান অর্জন করেন।

শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছেন মিরপুর মডেল থানার এসআই মো. সামছুদ্দৌহা এবং পল্টন মডেল থানার এসআই অমিত কুমার বিশ্বাস। সহকারী উপ-পরিদর্শকদের (এএসআই) মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন যাত্রাবাড়ী থানার এএসআই মো. আখতারুজ্জামান মণ্ডল পলাশ ও খিলগাঁও থানার এএসআই দেবাশীষ চক্রবর্তী।গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-ওয়ারী বিভাগ। একই সঙ্গে শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম।

ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছেন দারুসসালাম ট্রাফিক জোনের সার্জেন্ট মো. দেলোয়ার হোসেন এবং মোহাম্মদপুর ট্রাফিক জোনের সার্জেন্ট মো. রাসেল আলম। 

তারা বলেন, ‘জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মিরপুর বিভাগের সদস্যরা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow