টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

এবারের বিশ্বকাপে দেখা মিলছে ভিন্ন এক ভিনিসিয়ুস জুনিয়রের। নেইমারের অনুপস্থিতিতে তিনিই দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং সেটা সফলভাবেই। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ ড্র। ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা ছিল। সেই ম্যাচেও দলের একমাত্র গোলটি করেন ভিনিসিয়ুস। দুর্দান্ত নৈপুণ্যের কারণে ম্যাচসেরা নির্বাচিত হন তিনি। পরের ম্যাচে হাইতির বিপক্ষে কিছুটা ছন্দে ফেরে ব্রাজিল। ৩-০ গোলের জয়ে একটি গোল করেন ভিনিসিয়ুস। করেছেন গোলে অ্যাসিস্টও। সবমিলিয়ে ম্যাচসেরা তিনিই। এবার স্কটল্যান্ডের বিপক্ষে খেলা। ব্রাজিল তাদের আগের দুই ম্যাচের খোলসবন্দী চেহারা ছেড়ে অবশেষে বের হলো। খেললো দারুণ ফুটবল। আবার জিতলো ৩-০ ব্যবধানে। এবার জোড়া গোল দুর্দান্ত ছন্দে থাকা ভিনিসিয়ুসের। টানা তৃতীয় ম্যাচে ম্যাচসেরা এই ফরোয়ার্ড। নেইমার এই ম্যাচে খেলেছেন। বদলি হিসেবে নেমেছেন ৭৬ মিনিটে। তার আগেই ব্রাজিল ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তিন গোল করে। অর্থাৎ নেইমারকে ছাড়াও যে ব্রাজিল জিততে পারে, সেটি দেখাচ্ছেন ভিনিসিয়ুস। এমএমআর       Vinicius Jr. bags all three Player of the Match awards in the three group stage games for Brazil.Clean swe

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

এবারের বিশ্বকাপে দেখা মিলছে ভিন্ন এক ভিনিসিয়ুস জুনিয়রের। নেইমারের অনুপস্থিতিতে তিনিই দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং সেটা সফলভাবেই।

প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ ড্র। ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা ছিল। সেই ম্যাচেও দলের একমাত্র গোলটি করেন ভিনিসিয়ুস। দুর্দান্ত নৈপুণ্যের কারণে ম্যাচসেরা নির্বাচিত হন তিনি।

পরের ম্যাচে হাইতির বিপক্ষে কিছুটা ছন্দে ফেরে ব্রাজিল। ৩-০ গোলের জয়ে একটি গোল করেন ভিনিসিয়ুস। করেছেন গোলে অ্যাসিস্টও। সবমিলিয়ে ম্যাচসেরা তিনিই।

এবার স্কটল্যান্ডের বিপক্ষে খেলা। ব্রাজিল তাদের আগের দুই ম্যাচের খোলসবন্দী চেহারা ছেড়ে অবশেষে বের হলো। খেললো দারুণ ফুটবল। আবার জিতলো ৩-০ ব্যবধানে।

এবার জোড়া গোল দুর্দান্ত ছন্দে থাকা ভিনিসিয়ুসের। টানা তৃতীয় ম্যাচে ম্যাচসেরা এই ফরোয়ার্ড।

নেইমার এই ম্যাচে খেলেছেন। বদলি হিসেবে নেমেছেন ৭৬ মিনিটে। তার আগেই ব্রাজিল ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তিন গোল করে। অর্থাৎ নেইমারকে ছাড়াও যে ব্রাজিল জিততে পারে, সেটি দেখাচ্ছেন ভিনিসিয়ুস।

এমএমআর

 

 

 

Vinicius Jr. bags all three Player of the Match awards in the three group stage games for Brazil.
Clean sweep.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow