টানা দুই বিশ্বকাপের কোয়ার্টারে উঠে ইতিহাস গড়লো মরক্কো

কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়েছে মরক্কো। এই জয়ে আফ্রিকার প্রথম এবং একমাত্র দল হিসেবে দুই ভিন্ন বিশ্বকাপে শেষ আটে খেলার অনন্য কীর্তি গড়েছে আটলাস লায়ন্সরা। ২০২২ কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে ওঠার পথে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিলো মরক্কো। চার বছর পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপেও একই সাফল্যের পুনরাবৃত্তি করলো তারা। ফলে টানা দুই বিশ্বকাপে শেষ আটে ওঠার নজির গড়লো উত্তর আফ্রিকার দেশটি। এর আগে, বিশ্বকাপ ইতিহাসে আফ্রিকার চারটি দেশ একবার করে কোয়ার্টার ফাইনালে খেলেছিল। ১৯৯০ সালে ক্যামেরুন, ২০০২ সালে সেনেগাল, ২০১০ সালে ঘানা এবং ২০২২ সালে মরক্কো শেষ আটে পৌঁছায়। তবে এই কৃতিত্ব একাধিকবার অর্জন করতে পারেনি কোনো দল। কানাডার বিপক্ষে দাপুটে ৩-০ ব্যবধানের জয় সেই ইতিহাস বদলে দিয়েছে। মরক্কো এখন আফ্রিকার একমাত্র দল, যারা দুইবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। শুধু তাই নয়, তারা টানা দুই আসরেই শেষ আট নিশ্চিত করে মহাদেশটির ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেছে। ২০২২ সালে বিশ্বকাপ

টানা দুই বিশ্বকাপের কোয়ার্টারে উঠে ইতিহাস গড়লো মরক্কো

কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়েছে মরক্কো। এই জয়ে আফ্রিকার প্রথম এবং একমাত্র দল হিসেবে দুই ভিন্ন বিশ্বকাপে শেষ আটে খেলার অনন্য কীর্তি গড়েছে আটলাস লায়ন্সরা।

২০২২ কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে ওঠার পথে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিলো মরক্কো। চার বছর পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপেও একই সাফল্যের পুনরাবৃত্তি করলো তারা। ফলে টানা দুই বিশ্বকাপে শেষ আটে ওঠার নজির গড়লো উত্তর আফ্রিকার দেশটি।

এর আগে, বিশ্বকাপ ইতিহাসে আফ্রিকার চারটি দেশ একবার করে কোয়ার্টার ফাইনালে খেলেছিল। ১৯৯০ সালে ক্যামেরুন, ২০০২ সালে সেনেগাল, ২০১০ সালে ঘানা এবং ২০২২ সালে মরক্কো শেষ আটে পৌঁছায়। তবে এই কৃতিত্ব একাধিকবার অর্জন করতে পারেনি কোনো দল।

কানাডার বিপক্ষে দাপুটে ৩-০ ব্যবধানের জয় সেই ইতিহাস বদলে দিয়েছে। মরক্কো এখন আফ্রিকার একমাত্র দল, যারা দুইবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। শুধু তাই নয়, তারা টানা দুই আসরেই শেষ আট নিশ্চিত করে মহাদেশটির ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেছে।

২০২২ সালে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল মরক্কো। ২০২৬ আসরেও একই ধারাবাহিকতা ধরে রেখে দলটি প্রমাণ করল, তাদের আগের সাফল্য কোনো অঘটন ছিল না; বরং আন্তর্জাতিক ফুটবলে তারা এখন আফ্রিকার সবচেয়ে ধারাবাহিক শক্তিগুলোর একটি।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow