টানা ৩ দিন বিদ্যুৎহীন ৩০ হাজার মানুষ

জামালপুরের মাদারগঞ্জে টানা তিন দিন ধরে বিদ্যুৎহীন ৩০ হাজার মানুষ। বুধবার (২৭ মে) বিকেল পর্যন্ত উপজেলার ৫ গ্রাম মহিষবাথান, ইলশামারি, লালডোবা, পূর্ব নলছিয়া এবং নলছিয়ার মানুষ বিদ্যুৎহীন রয়েছে।  সরেজমিনে খুঁজ নিয়ে দেখা যায়, পূর্ব নলছিয়া এলাকায় ঝড়ে একটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পুকুরে পড়ে রয়েছে। লাইন ছিঁড়ে বিদ্যুতের তারসহ পানিতে ডুবে গেছে।  জানা গেছে, সোমবার (২৫ মে) ভোরে ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। পূর্ব নলছিয়া এলাকার রবিজল মিয়া বলেন, তিনদিন ধরে কারেন্ট নাই, অন্ধকারে আছি। মোবাইল বন্ধ হয়ে গেছে।  স্থানীয় শিক্ষক আলতাফুর রহমান বলেন, বিদ্যুৎ অফিসে ফোন দিলেও ধরেন না। মোবাইল বন্ধ, যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ বিভাগের লোকজন এখানে খোঁজ নিতেও আসেনি। আগামীকাল সকালে ঈদুল আজহা, এদিনও বিদ্যুৎ পাব কিনা জানি না। মো. জহুরুল ইসলাম বলেন, আমার রাইস মিল, খামারে বিদ্যুৎ সরবরাহ না থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছি। এ এলাকায় বিদ্যুৎ চালু হওয়ার পর কখনোই এমন ঘটনা ঘটেনি। ওইসব এলাকার মানুষ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আচরণে অতিষ্ঠ জানিয়ে জহুরুল ইসলাম বলেন, ঈদের দিনেও বিদ্যুৎ না পেলে বিরক্ত হয়ে

টানা ৩ দিন বিদ্যুৎহীন ৩০ হাজার মানুষ

জামালপুরের মাদারগঞ্জে টানা তিন দিন ধরে বিদ্যুৎহীন ৩০ হাজার মানুষ। বুধবার (২৭ মে) বিকেল পর্যন্ত উপজেলার ৫ গ্রাম মহিষবাথান, ইলশামারি, লালডোবা, পূর্ব নলছিয়া এবং নলছিয়ার মানুষ বিদ্যুৎহীন রয়েছে। 

সরেজমিনে খুঁজ নিয়ে দেখা যায়, পূর্ব নলছিয়া এলাকায় ঝড়ে একটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পুকুরে পড়ে রয়েছে। লাইন ছিঁড়ে বিদ্যুতের তারসহ পানিতে ডুবে গেছে। 

জানা গেছে, সোমবার (২৫ মে) ভোরে ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। পূর্ব নলছিয়া এলাকার রবিজল মিয়া বলেন, তিনদিন ধরে কারেন্ট নাই, অন্ধকারে আছি। মোবাইল বন্ধ হয়ে গেছে। 

স্থানীয় শিক্ষক আলতাফুর রহমান বলেন, বিদ্যুৎ অফিসে ফোন দিলেও ধরেন না। মোবাইল বন্ধ, যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ বিভাগের লোকজন এখানে খোঁজ নিতেও আসেনি। আগামীকাল সকালে ঈদুল আজহা, এদিনও বিদ্যুৎ পাব কিনা জানি না।

মো. জহুরুল ইসলাম বলেন, আমার রাইস মিল, খামারে বিদ্যুৎ সরবরাহ না থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছি। এ এলাকায় বিদ্যুৎ চালু হওয়ার পর কখনোই এমন ঘটনা ঘটেনি।

ওইসব এলাকার মানুষ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আচরণে অতিষ্ঠ জানিয়ে জহুরুল ইসলাম বলেন, ঈদের দিনেও বিদ্যুৎ না পেলে বিরক্ত হয়ে হয়তো আন্দোলনও করতে পারে এলাকার মানুষ।

এসব বিষয়ে জানতে চাইলে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সাহিদুল ইসলাম বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ চলছে। আজ রাতেও কাজ করা হবে। দ্রুত লাইন চালু করতে কাজ করছে আমাদের লোকজন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow