টানা ৪ কার্যদিবস ঊর্ধ্বমুখী থেকে শেয়ারবাজারে ঢালাও দরপতন

সপ্তাহের প্রথম চার কার্যদিবস শেয়ারবাজার টানা ঊর্ধ্বমুখী থাকলেও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি প্রতিষ্ঠান। ফলে কমেছে মূল্যসূচক। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ কোম্পানির শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মেলে। তবে অল্প সময়ের মধ্যে দাম কমার তালিকা বড় হয়। আর লেনদেনের শেষদিকে এক প্রকার ঢালাও দরপতন হয়। ফলে দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচক কমেই দিনের লেনদেন শেষ হয়। আরও পড়ুন বিমা-বস্ত্রের ঢালাও দরপতন, বড় মূলধনের প্রতিষ্ঠানে ভর করে বাড়লো সূচক দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২৪০টির এবং ৫২টির দাম অপরিবর্তিত রয়েছে। অপরদিকে বাছাই করা ভালো ৩০টি কোম্পানির মধ্যে মাত্র ৫টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৪টির এবং ১টির দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে ভালো কোম্পানি

টানা ৪ কার্যদিবস ঊর্ধ্বমুখী থেকে শেয়ারবাজারে ঢালাও দরপতন

সপ্তাহের প্রথম চার কার্যদিবস শেয়ারবাজার টানা ঊর্ধ্বমুখী থাকলেও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি প্রতিষ্ঠান। ফলে কমেছে মূল্যসূচক। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ কোম্পানির শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মেলে। তবে অল্প সময়ের মধ্যে দাম কমার তালিকা বড় হয়। আর লেনদেনের শেষদিকে এক প্রকার ঢালাও দরপতন হয়। ফলে দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচক কমেই দিনের লেনদেন শেষ হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২৪০টির এবং ৫২টির দাম অপরিবর্তিত রয়েছে। অপরদিকে বাছাই করা ভালো ৩০টি কোম্পানির মধ্যে মাত্র ৫টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৪টির এবং ১টির দাম অপরিবর্তিত রয়েছে।

এদিকে ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪২টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ১৪২টির দাম কমেছে এবং ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ১৭টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫০টির এবং ৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৪টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৮টির এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে। আর তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ৪টির দাম বেড়েছে। বিপরীতে ১৯টির দাম কমেছে এবং ১১টির দাম অপরিবর্তিত রয়েছে।

দাম কমার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৫ পয়েন্ট কমে ৫ হাজার ৯০০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে ২ হাজার ২২৭ পয়েন্টে নেমে গেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ২০৬ পয়েন্টে অবস্থান করছে।

মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ১১৮ কোটি ২৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৫১৫ কোটি ৯১ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৩৯৭ কোটি ৬৭ লাখ টাকা।

এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে টেকনো ড্রাগসের শেয়ার। কোম্পানিটির ৪৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সামিট এলায়েন্স পোর্টের শেয়ার লেনদেন হয়েছে ৩৫ কোটি ৪ লাখ টাকার। ২৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ফারইস্ট নিটিং, লাভেলো আইসক্রিম, লাফার্জাহোলসিম, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিটি ব্যাংক এবং নাভানা ফার্মাসিউটিক্যালস।

অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৫৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ ২২৪ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৬টির এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৮ কোটি ৩৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩২ কোটি ১৭ লাখ টাকা।

এমএএস/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow