টানা ৪ দিন ব্যাংক বন্ধ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।  মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ। এর আগে, নির্বাচন উপলক্ষে ১ ফেব্রুয়ারি একদিনের জন্য সব তপশিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান ওই দুই দিন বন্ধ থাকবে। ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১(২) ধারা অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। তবে এ ছুটির সঙ্গে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবারের ২ দিন সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা ৪ দিন আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow