টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট পাকিস্তানের

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। এবার পাকিস্তানের নেওয়া সিদ্ধান্তে নতুন করে বিপাকে পড়লো ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থাটি। ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাকিস্তান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। তবে ম্যাচ বয়কটের পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। ঘোষণায় বলা হয়, পাকিস্তান দলকে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ভ্রমণের অনুমতি দিয়েছে সরকার। তবে একই সঙ্গে জানানো হয়েছে, ১৫ ফেব্রুয়ারি তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘এ’-তে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট পাকিস্তানের

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। এবার পাকিস্তানের নেওয়া সিদ্ধান্তে নতুন করে বিপাকে পড়লো ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থাটি।

২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাকিস্তান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। তবে ম্যাচ বয়কটের পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

ঘোষণায় বলা হয়, পাকিস্তান দলকে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ভ্রমণের অনুমতি দিয়েছে সরকার। তবে একই সঙ্গে জানানো হয়েছে, ১৫ ফেব্রুয়ারি তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘এ’-তে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।

Pak

পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা এবং ১৮ ফেব্রুয়ারি খেলবে নামিবিয়ার বিপক্ষে। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে সেই ম্যাচ থেকে পাকিস্তান দুই পয়েন্ট হারাবে বলে নিশ্চিত করেছে আয়োজকরা।

এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে যে উত্তেজনা ও আগ্রহ থাকে, তার প্রেক্ষাপটে বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow