টিউশন থেকে ফেরার পথে ছিনতাইয়ের শিকার শাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীকে টিউশন থেকে ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. হাবিবুল্লাহ মেসবাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র। শনিবার (১ আগস্ট) রাতে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের বিদেশি শিক্ষার্থীদের হোস্টেলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তবে প্রাথমিকভাবে আটককৃত ব্যক্তির নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। ভুক্তভোগী হাবিবুল্লাহ মেসবাহ জানান, তিনি শনিবার সন্ধ্যা ৭টার দিকে গোয়াবাড়ির কুচারপাড়ায় টিউশনি করাতে যান। রাত ৯টার দিকে টিউশন শেষে ফেরার পথে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের বিদেশি (নেপালি) হোস্টেলের সামনে পৌঁছালে তিনজন দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে। পরে ছিনতাইকারীরা পাশের চা-বাগানের ভেতরে নিয়ে গিয়ে মুঠোফোন, মানিব্যাগ ও টাকা ছিনিয়ে নেয়। হাবিবুল্লাহ মেসবাহ আরও বলেন, ‘টাকা ও মুঠোফোন নেওয়ার পর তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আঘাতপ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীকে টিউশন থেকে ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. হাবিবুল্লাহ মেসবাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র।
শনিবার (১ আগস্ট) রাতে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের বিদেশি শিক্ষার্থীদের হোস্টেলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তবে প্রাথমিকভাবে আটককৃত ব্যক্তির নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
ভুক্তভোগী হাবিবুল্লাহ মেসবাহ জানান, তিনি শনিবার সন্ধ্যা ৭টার দিকে গোয়াবাড়ির কুচারপাড়ায় টিউশনি করাতে যান। রাত ৯টার দিকে টিউশন শেষে ফেরার পথে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের বিদেশি (নেপালি) হোস্টেলের সামনে পৌঁছালে তিনজন দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে। পরে ছিনতাইকারীরা পাশের চা-বাগানের ভেতরে নিয়ে গিয়ে মুঠোফোন, মানিব্যাগ ও টাকা ছিনিয়ে নেয়।
হাবিবুল্লাহ মেসবাহ আরও বলেন, ‘টাকা ও মুঠোফোন নেওয়ার পর তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আঘাতপ্রাপ্ত অবস্থায় আমি কিছুটা সামনে এগিয়ে এসে স্থানীয় লোকজনের কাছে সাহায্য চাই। এলাকাবাসীর তাৎক্ষণিক সহায়তায় তিনজনের মধ্যে একজনকে হাতেনাতে ধরে ফেলি। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাই। পরে ওই ছিনতাইকারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মামলার বিষয়ে জানতে চাইলে হাবিবুল্লাহ মেসবাহ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে মামলার বাদী হতে বলছে। তবে এখনো মামলা করা হয়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আটককৃত একজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মামলা করবেন। আমরা প্রয়োজনীয় সহযোগিতা করব। ভুক্তভোগীর হাতে একটু আঘাত লেগেছে। তিনি এখন নিরাপদে আছেন।
সিলেট জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব বলেন, গতকাল পুলিশ একজনকে আটক করে হেফাজতে নিয়ে এসেছে। আজ বিশ্ববিদ্যালয় থেকে অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ জাহিদ/কেজে/এএসএম
What's Your Reaction?