টিকিট কেটে হাসপাতালে চিকিৎসা নিলেন এমপি

নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রোগীর মতো জরুরি বিভাগে টিকিট কেটে চিকিৎসা নিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ। রবিবার (৮ মার্চ) বিকাল ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে টিকিট কেটে চিকিৎসাসেবা গ্রহণ করেন তিনি। চিকিৎসাসেবা নিতে জরুরি বিভাগে সাধারণ রোগীর মতো ১০ টাকার টিকিট কেটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম আলমাস এর কক্ষে প্রবেশ করেন সংসদ সদস্য। টিকিট দিয়ে এমপি নিজের শরীরের সমস্যার কথা বলেন। এতে প্রয়োজন হয় এক্সরে করার। এক্সরে করার পর এক্সরে ফ্রি ২৫০ টাকাও তিনি পরিশোধ করেন। পরে সংসদ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ বজায় রাখতে করণীয় বিষয় ও নানা সমস্যা নিয়ে তিনি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম আলমাস সংসদ সদস্যের নিকট স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা, পরিচ্ছন্নতা কর্মীর ঘাটতি ও আউটসোর্সিংয়ে কর্মরতদের বেতন বকেয়ার কথা তুলে ধরেন।

টিকিট কেটে হাসপাতালে চিকিৎসা নিলেন এমপি

নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রোগীর মতো জরুরি বিভাগে টিকিট কেটে চিকিৎসা নিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ।

রবিবার (৮ মার্চ) বিকাল ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে টিকিট কেটে চিকিৎসাসেবা গ্রহণ করেন তিনি।

চিকিৎসাসেবা নিতে জরুরি বিভাগে সাধারণ রোগীর মতো ১০ টাকার টিকিট কেটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম আলমাস এর কক্ষে প্রবেশ করেন সংসদ সদস্য। টিকিট দিয়ে এমপি নিজের শরীরের সমস্যার কথা বলেন। এতে প্রয়োজন হয় এক্সরে করার। এক্সরে করার পর এক্সরে ফ্রি ২৫০ টাকাও তিনি পরিশোধ করেন।

পরে সংসদ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ বজায় রাখতে করণীয় বিষয় ও নানা সমস্যা নিয়ে তিনি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম আলমাস সংসদ সদস্যের নিকট স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা, পরিচ্ছন্নতা কর্মীর ঘাটতি ও আউটসোর্সিংয়ে কর্মরতদের বেতন বকেয়ার কথা তুলে ধরেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow